চট্টগ্রাম, ফেব্র“য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ছয়টি দল মঙ্গলবার চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবে।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রতি শ্রদ্ধা জানিয়ে ২১ ফেব্র“য়ারি বিপিএলের কোনো খেলা রাখা হয়নি।
দুরন্ত রাজশাহী জানিয়েছে, চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল এগারোটায় তাদের খেলোয়াড় ও কর্মকর্তারা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবে।
সকাল এগারোটায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের কথা জানিয়েছে সিলেট রয়্যালসও।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১২৩ঘ.
bdnews24