২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের কোচ হওয়ার পথে হোয়াটমোর

ডেভ হোয়াটমোরের পাকিস্তান ক্রিকেট দলের কোচ হওয়া প্রায় নিশ্চিত। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, বাংলাদেশের সাবেক কোচের অধীনেই আগামী মাসে এশিয়া কাপ খেলতে ঢাকায় আসবে পাকিস্তান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2012, 02:15 PM

Updated : 24 Aug 2022, 10:49 AM

ঢাকা, ফেব্র“য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ডেভ হোয়াটমোরের পাকিস্তান ক্রিকেট দলের কোচ হওয়া প্রায় নিশ্চিত। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, বাংলাদেশের সাবেক কোচের অধীনেই আগামী মাসে এশিয়া কাপ খেলতে ঢাকায় আসবে পাকিস্তান। সূত্রটি জানায়, “ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষ হওয়ার পরই মহসিন খানকে কোচের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং আগামী দুই বছরের জন্য হোয়াটমোরকে কোচ হিসেবে বেছে নেয়া হয়েছে। এশিয়া কাপ থেকে তিনি আমাদের কোচ হবেন।” বর্তমানে অন্তবর্তী কোচ মহসিন খানের অধীনে সংযুক্ত আরব আমিরাতে ইংল্যান্ডের বিপক্ষে খেলছে পাকিস্তান। ৫৭ বছর বয়সী হোয়াটমোরের কোচিংয়ে ১৯৯৬ বিশ্বকাপের শিরোপা জিতেছিলো শ্রীলঙ্কা। ২০০৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচ ছিলেন হোয়াটমোর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২০০৬ঘ.