ঢাকা, ফেব্র“য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শনিবার ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ইনিংসের শেষ বলে অলআউট হওয়ার আগে ২২২ রান করেছে পাকিস্তান।
উদ্বোধনী ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ ২৮ বলে ২৯ রান করলেও ৯৭ রানে ৫ উইকেট হারিয়ে অস্বস্তিতে পড়ে যায় টস জিতে ব্যাট করতে নামা পাকিস্তান। এরপর উমর আকমল (৫০) ও শহীদ আফ্রিদির (৫১) মধ্যে গড়ে ওঠা ৭৯ রানের ষষ্ঠ উইকেট জুটি এবং শেষ দিকে উমর গুলের (অপরাজিত ২৭) দৃঢ়তা সোয়া দু শ’র কাছাকাছি পৌঁছে দেয় তাদের।
তিনটি করে উইকেট নিয়েছেন স্টিভেন ফিন ও স্টুয়ার্ট ব্রড।
৪ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে আছে ইংল্যান্ড।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২০৫২ঘ.
bdnews24