২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রমেই সুস্থ হয়ে উঠছেন যুবরাজ

প্রথম দফা কেমো থেরাপি নেয়ার পর অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন বলে জানিয়েছেন ভারতের ওয়ানডে বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক যুবরাজ সিং।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2012, 02:50 PM

Updated : 24 Aug 2022, 10:47 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রথম দফা কেমো থেরাপি নেয়ার পর অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন বলে জানিয়েছেন ভারতের ওয়ানডে বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক যুবরাজ সিং। বৃহস্পতিবার টুইটারে ৩০ বছর বয়সী এই অলরাউন্ডার জানান, “চিকিৎসকের কাছ থেকে আজ (বৃহস্পতিবার) খুব ভালো একটা খবর পেয়েছি। ফুসফুসের টিউমারটি প্রায় নির্মূল হয়ে গেছে।” গত বছরের শেষ দিকে যুবরাজের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, তার ফুসফুসে গলফ বল আকারের একটি নন-ম্যালিগন্যান্ট টিউমার হয়েছে। আর এ মাসের শুরুতে তার ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২০৪৩ঘ.