২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সব ধরনের ক্রিকেট থেকে সাইমন্ডসের অবসর

পারিবারিক কারণে সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2012, 02:32 PM

Updated : 24 Aug 2022, 10:47 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পারিবারিক কারণে সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডস। ২০০৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝ পথে দেশে ফেরত আসার পর সাইমন্ডস আর জাতীয় দলে সুযোগ পাননি। এরপর অস্ট্রেলিয়ার ঘরোয়া ওয়ানডে ও টি-টোয়েন্টি এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএলে খেলেন এই আক্রমণাত্মক ব্যাটসম্যান। চুক্তি অনুযায়ী এ বছরটাই ছিলো আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসের খেলোয়াড় সাইমন্ডসের শেষ বছর। এ প্রসঙ্গে সাইমন্ডস বলেন, “আমি সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। দুঃখের সঙ্গে জানাচ্ছি, আইপিএলে আমার শেষ বছরে মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে খেলতে পারছি না। আইপিএল ও মুম্বাই ইন্ডিয়ানস আমাকে অনেক সমর্থন দিয়েছে। কিন্তু আমার প্রথম শিশুর আগমনের সময় তার পাশে থাকা আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ।” ১৯৯৮ সালের ১০ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে লাহোরে ওয়ানডে অভিষেক হয় সাইমন্ডসের। তার প্রায় ছয় বছর পর ২০০৪ সালের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট অভিষেক হয় তার। সাইমন্ডস সর্বশেষ টেস্ট খেলেন ২০০৮ সালের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তার সর্বশেষ ওয়ানডে ২০০৯ সালের মেতে পাকিস্তানের বিপক্ষে। ২৬ টেস্টে ৪০.৬১ গড়ে সাইমন্ডসের মোট রান ২২৫৬, শতক ২টি। আর ১৯৮ ওয়ানডেতে ৩৯.৭৫ গড়ে ৬টি শতকসহ ৫৫০৪ রান করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২০২৯ঘ.