ঢাকা, ফেব্র“য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ডান পায়ের পেশিতে চোটের কারণে আগামী শুক্রবার সিডনিতে কমনওয়েলথ ব্যাংক ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে পারবেন না অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক।
অস্ট্রেলিয়া দলের ফিজিওথেরাপিস্ট অ্যালেক্স কন্টুুরিস বলেন, “ক্লার্কের স্ক্যান করার পর আজই (সোমবার) বিষয়টি নিশ্চিত হয়েছে। তার চোট অবশ্য তেমন মারাত্মক নয়। তবে অস্ট্রেলিয়ার আগামী ম্যাচের আগে তিনি খেলার মতো সুস্থ হয়ে উঠতে পারবেন না।”
“এই সপ্তাহের শেষ নাগাদ আমি তাকে ভালো ভাবে পরীক্ষা করবো। তারপর ১৯ ফেব্র“য়ারি ব্রিসবেনে ভারতের বিপক্ষে খেলতে পারবে কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নেবো” যোগ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৯৪২ঘ.
bdnews24