২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুশফিকের ২৫ হাজার টাকা জরিমানা

আচরণ-বিধি না মানায় ২৫ হাজার টাকা জরিমানা গুনতে হচ্ছে দুরন্ত রাজশাহী অধিনায়ক মুশফিকুর রহিমকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2012, 07:35 AM

Updated : 24 Aug 2022, 10:46 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আচরণ-বিধি না মানায় ২৫ হাজার টাকা জরিমানা গুনতে হচ্ছে দুরন্ত রাজশাহী অধিনায়ক মুশফিকুর রহিমকে। বরিশাল বার্নার্সের বিপক্ষে খেলার সময় শনিবার আম্পায়ারের সিদ্ধান্তের বিরোধীতা করেন তিনি। খেলা শেষে শুনানীতে তার জরিমানা করা হয়। ফিল্ডিং করার সময় মুশফিক আচরণ-বিধি মেনে চলেননি বলে মাঠের দুই আম্পায়ার ম্যাচ-রেফারী মাইক প্রক্টরের কাছে অভিযোগ করেন। প্রক্টর বলেন, “আচরণ-বিধি না মানার অভিযোগ মেনে নিয়েছেন মুশফিক। মাঠে যা ঘটেছে অধিনায়ক হিসেবে তার দায় মুশফিককেই নিতে হবে। সে কারণেই তার জরিমানা করা হয়।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৩২৯ ঘ.