২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম টি-টোয়েন্টিতেও নিউজিল্যান্ডের কাছে জিম্বাবুয়ে হার

মার্টিন গাপটিলের ৫৪ বলে অপরাজিত ৯১ রানের সুবাদে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2012, 11:39 AM

Updated : 24 Aug 2022, 10:45 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মার্টিন গাপটিলের ৫৪ বলে অপরাজিত ৯১ রানের সুবাদে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। অকল্যান্ডের ইডেন পার্কে টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৫৯ রান করে জিম্বাবুয়ে। জবাবে ১৯ বল হাতে রেখেই মাত্র ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্য ১৬০ রানে পৌঁছে যায় নিউজিল্যান্ড। গাপটিল ছাড়াও নিউজিল্যান্ডের পক্ষে ৩৮ বলে ৪৮ রান করেন কেন উইলিয়ামস। জিম্বাবুয়ের পক্ষে ৩২ রান দিয়ে ২ উইকেট নেন কাইলি জার্ভিস। এর আগে প্রথমে ব্যাট করে হ্যামিল্টন মাসাকাদজার ৩৬ বলে ৫৩ ও এলটন চিগুম্বুরার ২৯ বলে ৪৮ রানের সুবাদে জিম্বাবুয়ের রান দেড়শ ছাড়ায়। ৩১ রানে ৩ উইকেট নিয়ে মাইকেল বাটেস নিউজিল্যান্ডের সেরা বলার। ১৪ ফেব্র“য়ারি হ্যামিল্টনে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৭৩৪ ঘ.