২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনা রয়েল বেঙ্গলসের শুভ সূচনা

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শুভ সূচনা করেছে খুলনা রয়েল বেঙ্গলস। শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে তারা ১৯ রানে হারিয়েছে ঢাকা গ্ল্যাডিয়েটর্সকে ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2012, 08:05 AM

Updated : 24 Aug 2022, 10:45 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শুভ সূচনা করেছে খুলনা রয়েল বেঙ্গলস। শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে তারা ১৯ রানে হারিয়েছে ঢাকা গ্ল্যাডিয়েটর্সকে । টস জিতে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৭৫ রান করে খুলনা রয়েল বেঙ্গলস। জবাবে ৭ উইকেটে ১৫৬ রানে থেমে যায় ঢাকা গ্ল¬্যাডিয়েটর্সের ইনিংস। লক্ষ্য তাড়া করতে নেমে ১৮ রানে উদ্বোধনী ব্যাটসম্যান ইমরান নাজিরকে (১৪) হারায় গ্ল্যাডিয়েটর্স। তবে দ্বিতীয় উইকেটে আজহার মেহমুদের (২৮) সঙ্গে অন্য উদ্বোধনী ব্যাটসম্যান নাজিমউদ্দিনের (২১) ৪৫ রানের জুটিতে শুরুর ধাক্কা সামলে ওঠে ঢাকার দলটি। কিন্তু ২০ রানের মধ্যে মেহমুদ, মোহাম্মদ আশরাফুল (৯) ও নাজিম বিদায় নিলে আবার চাপে পড়ে যায় তারা। পঞ্চম উইকেটে ড্যারেন স্টিভেন্সের (৩৮) সঙ্গে কাইরন পোলার্ড ৬২ রানের জুটি গড়লেও ওভার প্রতি রানের লক্ষ্য লাফিয়ে-লাফিয়ে বেড়ে যাওয়ার চাপ আর সামলে উঠতে পারেনি গ্ল্যাডিয়েটর্স। পোলার্ড ৩৯ রানে অপরাজিত থাকলেও তা শুধু ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হারের ব্যবধান কমাতে পেরেছে। ৩৫ রানে ৪ উইকেট নিয়ে আন্দ্রে রাসেল খুলনা রয়েল বেঙ্গলসের সেরা বোলার। এর আগে ব্যাট করতে নেমে ৩৯ রানে দুই উদ্বোধনী ব্যাটসম্যান দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবস (১৪) ও ওয়েস্ট ইন্ডিজের শিবনারায়ণ চন্দরপলকে (১৯) হারায় খুলনা রয়েল বেঙ্গলস। তৃতীয় উইকেটে ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন স্মিথের (৩৭) সঙ্গে অধিনায়ক সাকিব আল হাসানের ৭১ রানের জুটি সুবিধাজনক জায়গায় নিয়ে যায় খুলনাকে। অবশ্য দলীয় ১১০ রানে স্মিথ এবং ১১৬ রানে সাকিব (৪২) ও নাজমুল হোসেন মিলনের (১) বিদায় বড় ধরনের ধাক্কাও দেয় রয়েল বেঙ্গলসকে। তবে ষষ্ঠ উইকেটে নাসির হোসেন (১২ বলে অপরাজিত ২২) ও ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেলের (১৫ বলে অপরাজিত ৩৭) অবিচ্ছিন্ন ৫৯ রানের জুটি ভালো সংগ্রহ এনে দেয় খুলনাকে। ঢাকা গ্ল¬্যাডিয়েটর্সের সবচেয়ে সফল বোলার আজহার মেহমুদ ২ উইকেট নিয়েছেন ২০ রানের বিনিময়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৭১৫ ঘ.