২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্পট ফিক্সিংয়ের অভিযোগ তদন্ত করবে বিসিবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল ঢাকা গ্ল¬্যাডিয়েটর্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে স্পট ফিক্সিংয়ের প্রস্তাব দেয়ার অভিযোগ তদন্তে বিসিবি সহ-সভাপতি মাহবুব আনামকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2012, 04:17 PM

Updated : 24 Aug 2022, 10:45 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল ঢাকা গ্ল¬্যাডিয়েটর্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে স্পট ফিক্সিংয়ের প্রস্তাব দেয়ার অভিযোগ তদন্তে বিসিবি সহ-সভাপতি মাহবুব আনামকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। উলে¬খ্য, গত মঙ্গলবার ঢাকা গ্ল¬্যাডিয়েটর্সের অনুশীলন শেষে সাজঘরে কয়েকজন সাবেক খেলোয়াড় যান। তাদের মধ্য থেকেই একজন দলটির অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে স্পট ফিক্সিংয়ের প্রস্তাব দেন বলে অভিযোগ করেন তিনি। সঙ্গে সঙ্গে মাশরাফি বিষয়টি কর্তৃপক্ষকে জানান। তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন, বিপিএল গভর্নিং কাউন্সিলের সভাপতি গাজী আশরাফ হোসেন লিপু, সদস্য সচিব ও বিসিবির শৃঙ্খলা কমিটির সভাপতি সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর এবং বিসিবির ভারপ্রান্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজাম উদ্দিন চৌধুরী। লিপু বলেন, “ম্যাচ ফিক্সিং ইস্যুতে কোনো ছাড় দেবে না বিসিবি। এ কারণেই পূর্ণাঙ্গ তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।” “এ ব্যাপারে আমরা বিপিএলে উপস্থিত আইসিসির দুর্নীতি দমন ও নিরাপত্তা ইউনিটের (এসিএসইউ) কর্মকর্তাদের সঙ্গে একযোগে কাজ করছি,” যোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/২২১৪ ঘ.