২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গেইল ঝড়ে জয়ের পথে বরিশাল বার্নার্স

বাংলাদেশ প্রিমিয়ার লিগের উদ্বোধনী খেলায় সিলেট রয়্যালসের বিপক্ষে জয়ের জন্য ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১১ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১৩৫ রান করেছে বরিশাল বার্নার্স।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2012, 07:53 AM

Updated : 24 Aug 2022, 10:45 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ প্রিমিয়ার লিগের উদ্বোধনী খেলায় সিলেট রয়্যালসের বিপক্ষে জয়ের জন্য ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১১ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১৩৫ রান করেছে বরিশাল বার্নার্স। এক প্রান্তে ক্রিস গেইল ৭৬ ও অন্য প্রান্তে আহমেদ শেহজাদ ৪৯ রানে ব্যাট করছেন। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার বিপিএলের উদ্বোধনী খেলায় টস হেরে ব্যাট করতে নেমে অধিনায়ক পিটার ট্রেগো ও অলক কাপালীর অর্ধশতকের সুবাদে ৪ উইকেটে ১৬৫ রান করে সিলেট রয়্যালস। স্কোর বোর্ডে ১০ রান তুলতেই উদ্বোধনী ব্যাটসম্যান পাকিস্তানের কামরান আকমলকে (৮) হারায় সিলেট রয়্যালস। দ্বিতীয় উইকেটে টেগ্রোর সঙ্গে অন্য উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েসের (২১) ৪২ রানের জুটি প্রাথমিক থাক্কা সামাল দেয়। বাঁ-হাতি স্পিনার সোহরাওয়ার্দী শুভর বলে মুুমিনুল হকের হাতে ধরা পড়ে ইমরুল বিদায় নেয়ার সময় রয়্যালসের সংগ্রহ ৫২ রান। তৃতীয় উইকেটে আইকন খেলোয়াড় অলক কাপালীর সঙ্গ ট্রেগোর (৬২) ১০৫ রানের জুটির সুবাদে দেড়শ পেরোয় রয়্যালস। ট্রেগোর ৫৪ বলের ইনিংসে ৭টি চার ও একটি বিশাল ছক্কা। শেষ ওভারের চতুর্থ বলে পাকিস্তানের ইয়াসির আরাফাতের বলে বোল্ড হওয়ার আগে অলক করেন ৫৬ রান। অবশ্য ব্যক্তিগত ৩৩ রানে নাজমুল ইসলামের বলে শেন হারউডের হাতে লংঅনে একবার জীবন পান তিনি। অলকের ৩৬ বলের ইনিংসটি ৬টি চার ও দুটি ছক্কায় সাজানো। শেষ বলে ছক্কা হাঁকানো স্কট স্টাইরিস অপরাজিত থাকেন ৭ রানে। ৩৩ রানে ২ উইকেট নিয়ে আরাফাত বরিশাল বার্নার্সের সেরা বোলার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৬৩০ ঘ.