২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিপিএলে স্পট ফিক্সিংয়ের কালো ছায়া

বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ছয়টি দলের অধিনায়ক ও আইকন খেলোয়াড়দের সংবাদ সম্মেলনের বড় অংশ জুড়ে ছিল স্পট ফিক্সিং প্রসঙ্গ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2012, 01:03 PM

Updated : 24 Aug 2022, 10:45 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ছয়টি দলের অধিনায়ক ও আইকন খেলোয়াড়দের সংবাদ সম্মেলনের বড় অংশ জুড়ে ছিল স্পট ফিক্সিং প্রসঙ্গ। মঙ্গলবার ঢাকা গ্ল¬্যাডিয়েটর্সের অনুশীলন শেষে সাজঘরে এসে একজন সাবেক ক্রিকেটার গ্ল-্যাডিয়েটর্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে স্পট ফিক্সিংয়ের প্রস্তাব দেন। সঙ্গে সঙ্গে বিষয়টি দলের কর্মকর্তাদের জানান মাশরাফি। বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে অবশ্য মাশরাফি ছিলেন না। ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে বাংলাদেশ বিমানের ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে অংশ নেয়ার জন্য বিকেএসপিতে ছিলেন তিনি। মাশরাফির বদলে ছিলেন ঢাকা গ্ল¬্যাডিয়েটর্সের আইকন খেলোয়াড় মোহাম্মদ আশরাফুল। পাঁচ অধিনায়ক এবং আশরাফুল দৃঢ়তার সঙ্গে জানান, স্পট ফিক্সিং বা এ ধরনের কোনো অনৈতিক কাজে জড়িত হওয়ার প্রস্তাব তারা পাননি। তারা আরো জানান, এ ধরনের কোনো প্রস্তাব পেলে খেলোয়াড়রা সঙ্গে সঙ্গেই দলের কর্মকর্তাদের জানিয়ে দিতে প্রতিজ্ঞাবদ্ধ। এ প্রসঙ্গে দুরন্ত রাজশাহীর অধিনায়ক মুশফিকুর রহিম বলেন, “একজন সাবেক জাতীয় ক্রিকেটারের স্পট ফিক্সিংয়ের প্রস্তাব দেয়া ভীষণ অন্যায়।” “স্পট ফিক্সিংয়ের প্রস্তাব সাধারণত ব্যক্তিগতভাবে দেয়া হয়ে থাকে। ব্যাপারটা পুরোপুরি নির্ভর করে ক্রিকেটারদের সততার ওপরে। আমার মনে হয় এটাকে পাত্তা না দিয়ে সবার খেলার দিকে মনযোগ দেয়া উচিৎ,” যোগ করেন তিনি। বরিশাল বার্নার্সের অধিনায়ক শাহরিয়ার নাফীস বলেন, “টুর্নামেন্টে ছোটখাট দুর্ঘটনা বা অঘটন হতেই পারে। তবে আমি মনে করি আমরা সবাই সৎ। আশা করি অসৎ প্রস্তাবে কোনো খেলোয়াড়ই রাজি হবেন না।” আশরাফুল ও খুলনা রয়েল বেঙ্গলসের অধিনায়ক সাকিব আল হাসান জানান, তারা এ ধরনের কোনো প্রস্তাব পাননি। সনাৎ জয়াসুরিয়া ও শিবনারায়ণ চন্দরপলের উপস্থিতি খুলনা রয়েল বেঙ্গলসকে কতটা কার্যকর দলে পরিণত করবে জানতে চাওয়া হলে সাকিব বলেন, “এটা এই মুহূর্তে বলা কঠিন। তাদের ভালো খেলার ওপরেই সব কিছু নির্ভর করছে। অবশ্য ভালো খেলোয়াড় বলেই আমরা তাদের দলে নিয়েছি।” প্রস্তুতির জন্য আরো কয়েক দিন সময় পাওয়া গেলে ভালো হতো বলে মনে করেন সাকিব। তিনি বলেন, “আমরা খুব কম সময় পেয়েছি। কিন্তু কিছু করার নেই। প্রত্যেকেই লিগ নিয়ে ব্যস্ত ছিলেন। তবে বেশ কয়েক জন আন্তর্জাতিক ক্রিকেটার থাকায় আশা করি কোনো সমস্যা হবে না।” নাফীসের ধারণা, বিপিএলের প্রতিটি দলই গোছানো আর ভারসাম্যপূর্ণ। তিনি বলেন, “এই টুর্নামেন্টের জন্য সবাই ভালো দল গড়েছে। তাই সব প্রতিপক্ষই কঠিন। বিপিএলে যে কোনো দলই ভালো করতে পারে। আমি আমার দল বরিশাল বার্নার্সকে নিয়েও আশাবাদী।” ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে রানের মধ্যেই ছিলেন মাহমুদুল্ল¬াহ রিয়াদ। বিপিএলেও ধারাবাহিকতা ধরে রাখতে চান চট্টগ্রাম কিংসের অধিনায়ক। নিজেদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ দুরন্ত রাজশাহীকে শক্তিশালী দল হিসেবে নির্দ্বিধায় মেনে নিলেও জয় দিয়ে শুরু করার ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী। দুরন্ত রাজশাহীর অধিনায়ক মুশফিক প্রস্তুতি নিয়ে তেমন সন্তুষ্ট নন। তিনি বলেন, “দল গুছিয়ে নেয়ার জন্য তেমন সময় পাইনি। ১০-১২ দিন সময় পেলে ভাল হতো।” সিলেট রয়্যালসের অধিনায়ক পিটার ট্রেগোর দলকে নেতৃত্ব দেয়ার তেমন অভিজ্ঞতা নেই। তবে খেলোয়াড় হিসেবে নিজের অভিজ্ঞতা বিপিএলে কাজে আসবে বলে মনে করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯০০ঘ.