ঢাকা, ফেব্র“য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে লোগো উন্মোচন করবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল বরিশাল বার্নার্স।
বরিশাল বার্নার্সের প্রধান পৃষ্ঠপোষক আলিফ গ্র“পের পরিচালক সাবিক রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “বুধবার বরিশাল বার্নার্সের লোগো উন্মোচন অনুষ্ঠানে দলের সব ক্রিকেটারের উপস্থিতি আশা করছি আমরা।”
“আশা করি বিদেশি খেলোয়াড়রা এর মধ্যেই চলে আসবেন,” যোগ করেন তিনি।
অনুষ্ঠানে বরিশাল বার্নার্সের প্রধান কোচ সারোয়ার ইমরান এবং উপদেষ্টা আকরাম খান উপস্থিত থাকবেন। বরিশালের মেয়রকেও আমন্ত্রণ জানিয়েছে দলটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯০৮ঘ.
bdnews24