২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডের লক্ষ্য ৩২৪ রান, পাকিস্তানের ১০ উইকেট

জিততে হলে ইংল্যান্ডকে করতে হবে আরো ২৮৮ রান। আর পাকিস্তানের চাই ১০ উইকেট। দুবাইয়ে তৃতীয় ও শেষ টেস্টে দুদলের সামনে থাকা সমীকরণ। রোববার পাকিস্তানের দ্বিতীয় ইনিংস ৩৬৫ রানে থামিয়ে দেয়ায় ৩২৪ রানের জয়ের লক্ষ্য পেয়েছে ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ বিনা উইকেটে ৩৬ রান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2012, 03:05 PM

Updated : 24 Aug 2022, 10:43 AM

ঢাকা, ফেব্র“য়ারি ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিততে হলে ইংল্যান্ডকে করতে হবে আরো ২৮৮ রান। আর পাকিস্তানের চাই ১০ উইকেট। দুবাইয়ে তৃতীয় ও শেষ টেস্টে দুদলের সামনে থাকা সমীকরণ। রোববার পাকিস্তানের দ্বিতীয় ইনিংস ৩৬৫ রানে থামিয়ে দেয়ায় ৩২৪ রানের জয়ের লক্ষ্য পেয়েছে ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ বিনা উইকেটে ৩৬ রান। ২ উইকেটে ২২২ রান নিয়ে শুরু করা পাকিস্তান দিনের দশম ওভারে হারায় ইউনুস খানকে। দ্বিতীয় দিন শেষে ১১৫ রানে অপরাজিত ইউনুস রোববার আর ১২ রানের বেশি করতে পারেননি। তার ২২১ বল দীর্ঘ ১২৭ রানের ইনিংসটিতে ১২টি চার ও একটি ছক্কা। আজহার আলীর সঙ্গে ইউনুসের ২১৬ রানের জুটিটা ভাঙ্গার কৃতিত্ব স্টুয়ার্ট ব্রডের। এত বিশাল না হলেও অধিনায়ক মিসবাহ-উল-হকের সঙ্গে ৮৭ রানের আরেকটি ভালো জুটি গড়েন আজহার। কিন্তু ৩১ রান করা মিসবাহকে মন্টি পানেসার এলবিডবি¬উর ফাঁদে ফেলার পর ম্যাচে চমকপ্রদ পরিবর্তন। পানেসার ও গ্রায়েম সোয়ানের ঘূর্ণিতে পর্যুদস্ত পাকিস্তান মাত্র ২৬ রানে হারিয়েছে শেষ ৬ উইকেট। দ্বিতীয় টেস্ট শতকের দেখা পাওয়া আজহার নবম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ১৫৭ রান করেন। প্রায় ৬ ঘন্টা ও ৪৪২ বল স্থায়ী ‘ম্যারথন’ ইনিংসটিতে চার মাত্র ১০টি, ছক্কা একটি। ১২৪ রানে ৫ উইকেট নিয়ে পানেসার ইংল্যান্ডের সফলতম বোলার। টেস্টে এটি তার দশম বারের মতো ইনিংসে ৫ উইকেট শিকার। সোয়ানের ৩ উইকেটের পেছনে খরচ ১০১ রান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২০৫৩ঘ.