২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালের হয়ে ৫ ম্যাচ খেলবেন গেইল

ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান ক্রিস গেইলকে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পাঁচ ম্যাচের জন্য পাচ্ছে বরিশাল বার্নার্স, যদিও তাকে দুই ম্যাচের বেশি পাওয়া যাবে কি না- তা নিয়ে সংশয় ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2012, 10:16 AM

Updated : 24 Aug 2022, 10:43 AM

ঢাকা, ফেব্র“য়ারি ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান ক্রিস গেইলকে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পাঁচ ম্যাচের জন্য পাচ্ছে বরিশাল বার্নার্স, যদিও তাকে দুই ম্যাচের বেশি পাওয়া যাবে কি না- তা নিয়ে সংশয় ছিল। বরিশাল বার্নার্সের অন্যতম পরিচালক সাবিক রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রথম ম্যাচ থেকেই গেইলকে পাচ্ছি আমরা। থাকছেন পঞ্চম ম্যাচ পর্যন্ত।” বিপিএলের প্রথম আসরের নিলামে ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক গেইলকে ৫ লাখ ৫১ হাজার ডলারে কেনে বার্নার্স। তখন জানানো হয়েছিল, দুই ম্যাচের জন্য পাওয়া যাবে গেইলকে। নিলামে গেইলের চেয়ে বেশি দাম উঠেছে কেবল পাকিস্তানের শহিদ আফ্রিদীর জন্য। ৭ লাখ ডলারে তাকে কিনেছে ঢাকা গ্ল্যাডিয়েটর্স। ১০ ফেব্র“য়ারি রাজধানীর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের উদ্বোধনী ম্যাচে বরিশাল বার্নার্স খেলবে সিলেট রয়্যালসের বিপক্ষে। আর ১৬ ফেব্র“য়ারি একই মাঠে চট্টগ্রাম কিংসের বিপক্ষে নিজেদের পঞ্চম ম্যাচ খেলবে বার্নার্স। সাবিক জানান, গেইল ৮ ফেব্র“য়ারির মধ্যে চলে আসবেন বলে আশা করছেন তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/জেকে/১৬১৩ ঘ.