ঢাকা, ফেব্রুয়ারি ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংল্যান্ডের বিপক্ষে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতে নেয়ার পরও পাকিস্তানের ক্রিকেটাররা খোশ মেজাজে নেই। প্রথমবারের মতো আইসিসি টেস্ট র্যাঙ্কিং’র শীর্ষ দল ইংল্যান্ডকে সব টেস্টে হারাতে চান তারা।
পাকিস্তান ও ইংল্যান্ড দল সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট খেলার জন্য এরই মধ্যে আবু ধাবি থেকে দুবাই পৌঁছেছে। খেলা শুরু হবে শুক্রবার।
পাকিস্তান টিম ম্যানেজার নাভিদ আকরাম চিমা বলেন, ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টেস্ট জেতার পরও খোশ মেজাজে নেই জাতীয় দল। বিশ্বের এক নম্বর টেস্ট দলটিকে সব খেলাতে হারাতে চান খেলোয়াড়রা।
পাকিস্তান ও ইংল্যান্ড এ পর্যন্ত ২১ টি টেস্ট সিরিজ খেলেছে। কিন্তু কোনো দল প্রতিপক্ষের বিপক্ষে সিরিজের সব খেলায় জিততে পারেনি।
এদিকে স্পিনের বিপক্ষে ব্যাটিং কৌশলের উন্নতি দেখতে চাইছেন ইংল্যান্ড কোচ অ্যান্ডি ফ্লাওয়ার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৫২৬ ঘ.
bdnews24