২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মহিলা টি-টোয়েন্টি এশিয়া কাপ ২৪ অক্টোবর থেকে

আট দলের মহিলা এশিয়া কাপ টি-টোয়েন্টি ২৪ অক্টোবর থেকে শুরু হচ্ছে চীনের গুয়াংজুতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2012, 11:37 AM

Updated : 24 Aug 2022, 12:16 PM

ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আট দলের মহিলা এশিয়া কাপ টি-টোয়েন্টি ২৪ অক্টোবর থেকে শুরু হচ্ছে চীনের গুয়াংজুতে। ‘বি’ গ্র“পে স্বাগতিক চীন, নেপাল ও শ্রীলঙ্কা রয়েছে বাংলাদেশের সঙ্গে। ‘এ’ গ্র“পে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত, পাকিস্তানের সঙ্গে রয়েছে হংকং ও থাইল্যান্ড। ২৪ অক্টোব স্বাগতিকদের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ। খেলা শুরু হবে স্থানীয় সময় দুপুর দুইটায়। ২৬ অক্টোবর নেপালের সঙ্গে দ্বিতীয় ম্যাচে খেলবে বাংলাদেশ। তাদের গ্র“প পর্বের শেষ ম্যাচ ২৮ অক্টোবর সকাল দশটায় শ্রীলঙ্কার বিপক্ষে। ৩০ অক্টোবর দুটি সেমিফাইনাল ও ৩১ অক্টোবর ফাইনাল। এশিয়া কাপকে সামনে রেখে ২১ সেপ্টেম্বর থেকে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৭৫৩ ঘ.