ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সারা দেশে জুড়ে ঢাকা ব্যাংকের ২৩টি শাখার মাধ্যমে সোমবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম আসরের টিকেট বিক্রি শুরু হয়েছে।
ব্যাংকটির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আজাদ শামসী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রথম দিন কোন ধরনের টিকেট কতগুলো বিক্রি হয়েছে তার হিসেব এখনো শেষ হয়নি। তবে আজ (সোমবার) সব মিলিয়ে লাখ দশেক টাকার টিকেট বিক্রি হয়েছে।”
“২৩টি শাখার সব কটিতেই প্রথম দিনে আমরা বেশ সাড়া পেয়েছি,” যোগ করেন তিনি।
ব্যাংকের ধানমন্ডি মডেল শাখা থেকে সকাল সাড়ে দশটায় বিপিএলের প্রথম টিকেট কেনেন শিহাব ট্রেডিং কোম্পানির চেয়ারম্যান সেলিম চৌধুরী। উল্লে¬খ্য, ৪৫ কোটি টাকায় টিকেট স্বত্ব কিনেছে শিহাব ট্রেডিং।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার ফজলে রশিদ ও ব্যাংকের ধানমন্ডি শাখার ব্যবস্থাপক সাব্বির আহমেদসহ অন্যান্য কর্মকর্তারা।
টিকেট কেনার পর সেলিম বলেন, “টি-টোয়েন্টি ক্রিকেট আমাদের দেশে বেশ জনপ্রিয়। আশা করছি খেলার সময় গ্যালারিতে উপচে পড়া দর্শক থাকবে।”
“টিকেটের মূল্য দর্শকদের সাধ্যের মধ্যেই আছে, কারণ একটি টিকেটে একজন দুটি ম্যাচ দেখার সুযোগ পাবেন। এছাড়া বলিউডের তারকাদেরও দেখার সুযোগ পাবেন তারা,” যোগ করেন তিনি।
টিকেট কেনা সহজ করতে নানা উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানান সেলিম।
ওয়েবসাইটেও িি.িবধংু.পড়স.নফ টিকিট পাওয়া যাচ্ছে।
উত্তর ও সাধারণ গ্যালারির টিকেট পাঁচশ টাকা, ক্লাব হাউজ ৩ হাজার পাঁচশ, আন্তর্জাতিক গ্যালারি ৫ হাজার, বিসিবি কর্পোরেট হাউজের প্রতিটি সিটের টিকেটের দাম ৮ হাজার টাকা।
৯ ফেব্র“য়ারি উদ্বোধনী অনুষ্ঠানের পর খেলা শুরু হবে ১০ ফেব্র“য়ারি। ফাইনাল খেলা ২৯ ফেব্র“য়ারি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/২০০১ ঘ.
bdnews24