২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রিদেশীয় সিরিজে দলে নেই মার্শ ও হ্যাডিন

আসন্ন ত্রিদেশীয় সিরিজের প্রথম তিনটি ওয়ানডের জন্য সোমবার ১৪ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। বাদ পড়েছেন শন মার্শ। এছাড়া বিশ্রামে রাখা হয়েছে উইকেটরক্ষক ব্র্যাড হ্যাডিনকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2012, 11:56 AM

Updated : 24 Aug 2022, 10:41 AM

ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আসন্ন ত্রিদেশীয় সিরিজের প্রথম তিনটি ওয়ানডের জন্য সোমবার ১৪ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। বাদ পড়েছেন শন মার্শ। এছাড়া বিশ্রামে রাখা হয়েছে উইকেটরক্ষক ব্র্যাড হ্যাডিনকে। ৫ ফেব্র“য়ারি অস্ট্রেলিয়ায় শুরু হতে যাওয়া ওই সিরিজের অন্য দুইটি দল ভারত ও শ্রীলঙ্কা। বেশ কিছুদিন ধরে রান নেই মার্শের ব্যাটে। মূলত এই কারণেই বাদ পড়েছেন তিনি। ২০০৮ সালে ওয়ানডে অভিষেকের পর অস্ট্রেলিয়ার ওয়ানডে দলের নিয়মিত সদস্য ছিলেন মার্শ। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে ছয় ইনিংস মিলিয়ে মাত্র ১৭ রান করেছেন তিন নম্বরে ব্যাট করা মার্শ। এদিকে দলে ফিরেছেন ব্যাটসম্যান মিচেল মার্শ। নতুন মুখ পিটার ফরেস্ট। শেফিল্ড শিল্ডে এই গ্রীষ্মে ৫৮.১০ গড়ে ৫৮১ রান করেছেন ফরেস্ট। এরই পুরস্কার হিসেবে জাতীয় দলে ডাক পেলেন এই ব্যাটসম্যান। হ্যাডিনের জায়গায় উইকেটের পেছনে দাঁড়াবেন ম্যাথু ওয়াডে। অস্ট্রেলিয়া দল: মাইকেল ক্লার্ক (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, রিকি পন্টিং, পিটার ফরেস্ট, ড্যান ক্রিস্টিয়ান, ডেভিড হাসি, মাইকেল হাসি, ম্যাথু ওয়াডে, ব্রেট লি, রায়ান হ্যারিস, মিচেল স্টার্ক, জাভিয়ের ডোহার্টি, ক্লাইন্ট ম্যাককাই ও মিচেল মার্শ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৭৩৯ ঘ.