২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘পদ্মশ্রী’ ঝুলন গোস্বামী

খেলাধূলায় অবদানের জন্য ‘পদ্মশ্রী’ খেতাবে ভূষিত হয়েছেন ভারতের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক ঝুলন গোস্বামী। এটি ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2012, 03:59 PM

Updated : 24 Aug 2022, 10:39 AM

ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খেলাধূলায় অবদানের জন্য ‘পদ্মশ্রী’ খেতাবে ভূষিত হয়েছেন ভারতের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক ঝুলন গোস্বামী। এটি ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। এ বছরের শেষ দিকে দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে ঝুলনের হাতে এই পুরস্কার তুলে দেবেন ভারতের প্রেসিডেন্ট প্রতিভা পাতিল। বর্তমানে আইসিসি মহিলা ক্রিকেটের বোলারদের র‌্যাংকিংয়ে শীর্ষে আছেন ২৮ বছর বয়সী ঝুলন। ১১৪টি ওয়ানডে খেলে তৃতীয় সর্বোচ্চ ১৩৫টি উইকেট নিয়েছেন তিনি। ২০১০ সালে ভারতীয় ক্রীড়াবিদদের সবচেয়ে বড় পুরস্কার ‘অর্জুন’ও পেয়েছিলেন ঝুলন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১৫৭ঘ.