ঢাকা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে ঢাকা গ্ল্যাডিয়েটর্স জানিয়েছে, পাকিস্তানের অলরাউন্ডার শহীদ আফ্রিদি ও অফস্পিনার সাঈদ আজমলকে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ২৮ ও ২৯ ফেব্র“য়ারি পাওয়া যাবে।
গত ১৯ জানুয়ারি বিপিএলের নিলামে ৭ লাখ ডলারে আফ্রিদিকে দলে নেয় ঢাকা গ্ল্যাডিয়েটর্স। তবে তার পর দিনই আফ্রিদি জানান, ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য বিপিএলে অংশ নিতে পারবেন না তিনি।
সেদিনই এক বিবৃতিতে ঢাকা গ্ল্যাডিয়েটর্স জানায়, আফ্রিদি ও আজমলকে দলে নেয়ার সময়ই তারা জানতেন শুধু ২৮ ও ২৯ ফেব্র“য়ারিই তাদের পাওয়া যাবে। তারপরও দুজনের খেলা নিয়ে সংশয় থাকায় রোববার আরেকটি বিবৃতিতে তারা জানিয়েছে, “২৮ ও ২৯ ফেব্র“য়ারি আফ্রিদি ও আজমলকে পাওয়া যাওয়ার কথা নিশ্চিত করছে ঢাকা গ্ল্যাডিয়েটর্স। ঐ সময়ে তাদের পাওয়ার ব্যাপারে প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ নেয়া হয়েছে।”
চলমান টেস্ট সিরিজশেষে ইংল্যান্ডের সঙ্গে চারটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। ওয়ানডে সিরিজ শুরু হবে ১৩ ফেব্র“য়ারি থেকে। আর শেষ টি-টোয়েন্টি ২৭ ফেব্র“য়ারি।
১০ ফেব্র“য়ারি থেকে শুরু হবে বিপিএলের প্রথম আসর। ২৯ ফেব্র“য়ারি হবে ফাইনাল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯২১ঘ.
bdnews24