২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাঙ্গাকারায় ম্লান স্মিথ-ডি ভিলিয়ার্স

দক্ষিণ আফ্রিকার সাবেক ও বর্তমান ওয়ানডে অধিনায়ক গ্রায়েম স্মিথ ও এবি ডি ভিলিয়ার্সের শতকের জবাব একাই দিয়েছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা। তার শতকের সুবাদে স্বগতিকদের পঞ্চম ও শেষ ওয়ানডেতে ২ উইকেটে হারিয়েছে অতিথিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2012, 12:14 PM

Updated : 24 Aug 2022, 10:38 AM

ঢাকা, ২২ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দক্ষিণ আফ্রিকার সাবেক ও বর্তমান ওয়ানডে অধিনায়ক গ্রায়েম স্মিথ ও এবি ডি ভিলিয়ার্সের শতকের জবাব একাই দিয়েছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা। তার শতকের সুবাদে স্বগতিকদের পঞ্চম ও শেষ ওয়ানডেতে ২ উইকেটে হারিয়েছে অতিথিরা। বড় দেরিতে ফিরেছে শ্রীলঙ্কা। প্রথম তিনটি ম্যাচ হেরে সিরিজ খুয়ানোর পর শেষ দুটি জিতেছে দলটি। অধিনায়ক হিসেবে প্রথম সিরিজ ৩-২ ব্যবধান জিতেছেন ডি ভিলিয়ার্স। জোহানেসবার্গের নিউওয়ান্ডারাস স্টেডিয়ামে টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় শ্রীলঙ্কা। ব্যাট করতে নেমে ৪ উইকেটে ৩১২ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ৪৯ ওভার ৫ বলে উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা। তৃতীয় উইকেটে ডি ভিলিয়ার্সের সঙ্গে ১৮৬ রানের জুটি গড়া স্মিথের ১৪৩ বলে খেলা ১২৫ রানের ইনিংসে ৯টি চার ও চারটি ছক্কা। কাকতালীয়ভাবে ডি ভিলিয়ার্সের ব্যাট থেকেও এসেছে ১২৫ রান। অবশ্য তিনি অপরাজিত ছিলেন। স্মিথের এটি নবম আর ডি ভিলিয়ার্সের দ্বাদশ ওয়ানডে শতক। তিনি অবশ্য স্মিথের চেয়ে অনেক কম বল খেলেছেন। অধিনায়কের মাত্র ৯৮ বলে ১০টি চার ও চারটি ছক্কাসমৃদ্ধ ঝড়ো ইনিংসের সৌজন্যে তিন শ পেরোতে সমস্যা হয়নি স্বাগতিকদের। লক্ষ্য তাড়া করতে নেমে উপুল ারাঙ্গা (৪৬) ও অধিনায়ক তিলকারতেœ দিলশানের (৪১) রানের সুবাদে স্বাগতিকদের সূচনাটা বেশ ভালো হয়। তৃতীয় উইকেটে দিনেশ চান্দিমালের (২০) সঙ্গে ৫৬ ও চর্তু উইকেটে লাহিরু থিরিমানের (৬৯) সঙ্গে ১০০ রানের দারুণ জুটি গড়ে দলকে খুব ভালো অবস্থানে নিয়ে আসেন সাঙ্গাকারা (১০২)। সাঙ্গাকারার ৯৭ বলের ইনিংসটি ১০টি চারে সাজানো। এটি তার দ্বাদশ শতক। দলীয় ২৭৫ রানে সাঙ্গাকারার বিদায়ের পর প্রায় একাই খেলতে হয়েছে থিরিমানের। এক পর্যায়ে ৪ ওভারে ৬ উইকেটে জয়ের জন্য ১৯ রান প্রয়োজন ছিল শ্রীলঙ্কার। কিন্তু ১৪ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দিলশানের দল। ৫০ তম ওভারের পঞ্চম বলে দারুণ এক ছক্কা হাঁকিয়ে শ্বাসরুদ্ধকর ম্যাচে দলকে দারুণ জয় এনে দেন সচিত্রা সেনানায়েকে। দক্ষিণ আফ্রিকার পক্ষে চারজন বোলার দুটি করে উইকেট নেন। শ্রীলঙ্কা ইনিংসের ৭ ওভার ১ বলের মাথায় বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২৩৩৬ ঘ.