ঢাকা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শচীন টেন্ডুলকারের শতরানের শতকের চেয়ে দলের জয়কে বড় করে দেখছেন ভারতের উদ্বোধনী ব্যাটসম্যান গৌতম গম্ভীর।
অ্যাডিলেডে অনুশীলন শেষে তিনি বলেন, টেন্ডুলকারের শতরানের শতক হাঁকানো ও ভারতের টেস্ট জয়, এই দু’টো বিষয়ের মধ্যে দলের জয়ই তার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ।
“আপনি যখন দেশের হয়ে খেলবেন, তখন আপনি দলের জয় দেখতে চাইবেন, কোনো খেলোয়াড়ের রেকর্ড নয়,” বলেন গম্ভীর।
তিনি বলেন, “টেন্ডুলকারের শতক না পাওয়ার চেয়ে টেস্ট সিরিজে দল ৩-০ ব্যবধানে পিছিয়ে আছে বলে আমি অনেক বেশি কষ্ট পাচ্ছি।”
“ টেন্ডুলকার শতক পেলে আমি খুশি হবো ঠিকই, তবে তার চেয়ে বেশি খুশি হবো, যদি দেখি দল হারের ব্যবধান কমিয়ে এনেছে ৩-১ এ, ” বলেন গম্ভীর।
চার টেস্টের সিরিজের শেষ খেলা শুরু হবে মঙ্গলবার অ্যাডিলেডে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৫১৩ ঘ.
bdnews24