২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রস্তুতি ম্যাচে অনূর্ধ্ব-১৯ একাদশের সহজ জয়

একমাত্র প্রস্তুতি ম্যাচে সহজেই জিতেছে বিসিবি অনূর্ধ্ব-১৯ একাদশ। বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে ১০ উইকেটে হারিয়েছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2012, 03:39 PM

Updated : 24 Aug 2022, 10:36 AM

ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একমাত্র প্রস্তুতি ম্যাচে সহজেই জিতেছে বিসিবি অনূর্ধ্ব-১৯ একাদশ। বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে ১০ উইকেটে হারিয়েছে তারা। শনিবার একই মাঠে ৭ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের মুখোমুখি হবে অতিথিরা। টস হেরে ব্যাট করতে নেমে ৩৮ ওভার ৫ বলে মাত্র ৮৫ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯। জবাবে ১৪ ওভার ৫ বলে বিনা উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা। সে সময় আনামুল হক বিজয় ৪৬ ও অধিনায়ক লিটন কুমার ৩৬ রানে অপরাজিত। এর আগে বিসিবি অনূর্ধ্ব-১৯ একাদশের বোলারদের নৈপুণ্যে এক শও করতে পারেনি সফরকারীরা। বেন ফোয়াকেস (২৬) ও অনীশ কপিল (২৫) ছাড়া আর কেউ দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। ৩ রানে ৩ উইকেট নিয়ে আল-আমিন স্বাগতিক দলের সেরা বোলার। দুটি করে উইকেট নিয়েছেন মোসাদ্দেক হোসেন ও নাসুম আহমেদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১৩৭ঘ.