ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মঙ্গলবার ব্লমুফন্টেইনের শেভ্রোলে পার্কে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে শ্রীলঙ্কাকে ৪ রানে হারিয়ে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। এ জয়ের ফলে পাঁচ ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা। শুক্রবার কিম্বার্লিতে চতুর্থ ওয়ানডেতে খেলবে দুদল।
টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৬৬ রান করে শ্রীলঙ্কা। জবাবে ৩৪ ওভারে ৫ উইকেটে ১৭৯ রান করে দক্ষিণ আফ্রিকা। এরপর বৃষ্টি শুরু হলে খেলা সম্ভব হয়নি, ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে জয়ে জন্য সে সময় দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ছিল ১৭৫ রান।
লক্ষ্য তাড়া করতে নেমে ৫২ রানে ৩ উইকেট হারানো দক্ষিণ আফ্রিকাকে স্বস্তি¡ এনে দেয় ফাফ দু প্লেসিস (৭২) ও জেপি ডুমিনির (২৫) ৬১ রানের চতুর্থ উইকেট জুটি। দলীয় ১১৩ রানে ডুমিনি ও ১৪৭ রানে প্লেসিস রান আউট হয়ে সাজঘরের পথ ধরলে শ্রীলঙ্কা খেলায় ফেরে।
তবে অ্যলবি মরকেলকে (অপরাপজিত ৭) সঙ্গে নিয়ে অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের (অপরাজিত ৩৯) ষষ্ঠ উইকেটে অবিচ্ছিন্ন ৩২ রানের জুটি স্বাগতিকদের জয় এনে দেয়। শেষ ৩ ওভারে তারা ২৬ রান তুলে তারা ব্যবধান গড়ে দেন।
শ্রীলঙ্কার পক্ষে লাসিথ মালিঙ্গা ২ উইকেট নেন ২০ রানে।
এর আগে অধিনায়ক তিলকারতেœ দিলশানের (৩৩) সঙ্গে উপুল থারাঙ্গার (৫৮) ৯৪ রানের উদ্বোধনী জুটি শ্রীলঙ্কাকে বড় সংগ্রহের ভিত গড়ে দেয়।
এক পর্যায়ে ২ উইকেটে শ্রীলঙ্কার সংগ্রহ ছিল ১৫৪ রান। সেখান েেক তিনশ রান সম্ভব মনে হলেও দক্ষিণ আফ্রিকার দুর্দান্ত ফিল্ডিংয়ের কারণে ততদূর যেতে পারেনি সফরকারীরা। দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনে ফেরেন রান আউট হয়ে। এছাড়া শেষ দিকে কুশল কুসাসেকারাও রান হয়ে সাজঘরের প ধরেন।
তবে তারপরও দলের প্রথম আট ব্যাটসম্যানের সবাই দুই অঙ্কের ঘরে পৌঁছানোয় শেষ পর্যন্ত আড়াইশর বেশি রান সংগ্রহ করে দলটি।
দ্বিতীয় সর্বোচ্চ ৪০ রান আসে নুয়ান কুলাসেকারার ব্যাট থেকে। এছাড়া সাঙ্গাকারা ৩৮ ও দিনেশ চান্দিমাল ৩৬ রান করেন।
দক্ষিণ আফ্রিকার পক্ষে মর্নে মরকেল ২ উইকেট নেন ৬৫ রানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/০৯২২ ঘ.
bdnews24