২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এখনই ধোনির মনে অবসরের চিন্তা!

বয়স বেশি নয়, মাত্রই ৩০ বছর। কিন্তু এই বয়সেই অবসরের চিন্তা উঁকি দিতে শুরু করেছে মহেন্দ্র সিং ধোনির মনে! ২০১৩ সালের পর ক্রিকেটের যে কোনো একটি ফরম্যাটকে বিদায় জানানোর ইঙ্গিত দিয়েছেন ভারতের অধিনায়ক। নিজেই জানিয়েছেন, ২০১৫ বিশ্বকাপে খেললে তার আগেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে পারেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2012, 01:21 PM

Updated : 24 Aug 2022, 10:33 AM

ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বয়স বেশি নয়, মাত্রই ৩০ বছর। কিন্তু এই বয়সেই অবসরের চিন্তা উঁকি দিতে শুরু করেছে মহেন্দ্র সিং ধোনির মনে! ২০১৩ সালের পর ক্রিকেটের যে কোনো একটি ফরম্যাটকে বিদায় জানানোর ইঙ্গিত দিয়েছেন ভারতের অধিনায়ক। নিজেই জানিয়েছেন, ২০১৫ বিশ্বকাপে খেললে তার আগেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে পারেন তিনি। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টেস্ট উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেন, “নিজেকে ২০১৫ বিশ্বকাপে দেখতে চাইলে যেকোনো এক ধরণের ক্রিকেট থেকে আমাকে অবসর নিতে হবে। যদিও এখনো হাতে অনেক সময় আছে আর আমার বয়সও বেশি না। মাত্র তিরিশে পড়েছি আমি। দেখা যাক ২০১৩ সালের শেষ নাগাদ পরিস্থিতি কী দাঁড়ায়।” টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি তিন ধরণের ক্রিকেটেই ভারতের নেতৃত্বভার ধোনির কাঁধে। তার সঙ্গে উইকেটরক্ষণের বাড়তি দায়িত্বও তাকে পালন করতে হয়। ধোনি বলেন, “২০১৩ সালের পর দেখবো আমার শরীরের অবস্থা কেমন থাকে। ২০১৫ বিশ্বকাপে খেলতে পারবো কিনা তাও দেখতে হবে। ফর্মে থাকাও অবশ্যই গুরুত্বপূর্ণ। যদি আমি ২০১৪ পর্যন্ত খেলি এবং হঠাৎ করেই বলি যে বিশ্বকাপে খেলতে পারবো না, তাহলে দলকে নতুন উইকেটরক্ষক নিতে হবে। অথচ বিশ্বকাপের সময় তার ৩০টির বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা নাও থাকতে পারে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৮৪৩ঘ.