২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিপিএল নিয়ে সভা অনুষ্ঠিত

বুধবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ছয়টি দলের প্রতিনিধিদের সঙ্গে বিপিএল গভর্নিং কমিটি ও প্রতিযোগিতার আয়োজনের দায়িত্ব পাওয়া গেম অন স্পোর্টস ম্যানেজমেন্টের সভা মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2012, 02:35 PM

Updated : 24 Aug 2022, 10:33 AM

ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বুধবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ছয়টি দলের প্রতিনিধিদের সঙ্গে বিপিএল গভর্নিং কমিটি ও প্রতিযোগিতার আয়োজনের দায়িত্ব পাওয়া গেম অন স্পোর্টস ম্যানেজমেন্টের সভা মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। বিপিএল গভর্নিং কমিটির সভাপতি গাজী আশরাফ হোসেন লিপু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই সভায় ছয় দলের প্রতিনিধিদের করণীয় সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে।” “প্রধান কোচ হিসেবে তারা বিদেশি কাউকে নিয়োগ দিতে পারেন। তবে পাশাপাশি স্থানীয় কোচও রাখতে হবে তাদের। এছাড়া ফিজিও, মিডিয়া ম্যানেজারও নিয়োগ দিতে হবে,” যোগ করেন তিনি। গাজী আশরাফ আরো বলেন, “দলগুলো আয়োজকদের কাছ থেকে কী ধরনের সুবিধা পাবে সে ব্যাপারেও প্রতিনিধিদের জানানো হয়েছে।” গেম অন স্পোর্টস ম্যানেজমেন্টের পরিচালক অঞ্জন গাঙ্গুলী সভায় জানিয়েছেন, কিছু দিনের মধ্যেই বিপিএলের টাইটেল স্পন্সরের নাম ঘোষণা করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০৩২ঘ.