২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেস্ট সিরিজে খেলতে পারবেন না ব্রেসনান

পাকিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে খেলতে পারবেন না ইংল্যান্ডের পেসার টিম ব্রেসনান। বড়দিনের আগে কনুইয়ে অস্ত্রোপচার করানো ব্রেসনান এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2012, 04:03 PM

Updated : 24 Aug 2022, 10:32 AM

ঢাকা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে খেলতে পারবেন না ইংল্যান্ডের পেসার টিম ব্রেসনান। বড়দিনের আগে কনুইয়ে অস্ত্রোপচার করানো ব্রেসনান এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি। যদিও গত সপ্তাহে দলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে গেছেন এই পেসার। কিন্তু প্রথম প্রস্তুতি ম্যাচে খেলতে পারেননি। টেস্ট সিরিজে ব্রেসনানের অনুপস্থিতি ইংল্যান্ডের অনুভূত হওয়ার কথা। পুরনো বলে তার রিভার্স সুইং করানোর ক্ষমতা অ্যান্ড্রু স্ট্রাউসের দলকে বাড়তি সুবিধা দিতে পারতো। এখন পর্যন্ত ব্রেসনানের খেলা ১০টি টেস্টেই ইংল্যান্ড জিতেছে। ২৬ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে ইংল্যান্ডের অ্যাশেজ জয়েও গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। আরব আমিরাতে তিনটি টেস্ট, চারটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে পাকিস্তান ও ইংল্যান্ড। ১৭ জানুয়ারি দুবাইতে শুরু হবে প্রথম টেস্ট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১২৭ ঘ.