ঢাকা, জানুয়ারি ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ ‘এ’ দলে ডাকা হয়েছে আরো চার ক্রিকেটারকে। তারা হলেন নাফিস ইকবাল, সোহরাওয়ার্দী শুভ, আলাউদ্দিন বাবু ও আল-আমিন। ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে চট্টগ্রামে প্রথম ওয়ানডেতে খেলবেন তারা।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলাটি হবে রোববার।
সফরে ‘এ’ দলের বিপক্ষে পাঁচটি ওয়ানডে ও দুইটি টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ইংল্যান্ড লায়ন্স।
প্রস্তুতি ম্যাচের দল ঘোষণার সময়ই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছিল, প্রথম ওয়ানডেতে দলের সঙ্গে যোগ দেবেন নাফিস, শুভ ও বাবু। তাদের সঙ্গে এবার ডাক পেয়েছেন আল-আমিনও।
শুক্রবার একমাত্র প্রস্তুতি ম্যাচে ৪ উইকেটে জেতে লায়ন্স।
প্রথম ওয়ানডের দল: মাহমুদুল্ল¬াহ রিয়াদ (অধিনায়ক), রনি তালুকদার, নাফিস ইকবাল, ইমরুল কায়েস, জহুরুল ইসলাম, শুভাগত হোম চৌধুরী, ধীমান ঘোষ (উইকেটরক্ষক), আলাউদ্দিন বাবু, তাসামুল হক, সোহরাওয়ার্দী শুভ, আল-আমিন, ডলার মাহমুদ ও কাজী কামরুল ইসলাম।
দ্বিতীয় ওয়ানডেতে দলে যোগ দেবেন জুনায়েদ সিদ্দিক, রকিবুল হাসান, নাজিমউদ্দিন, এনামুল হক, নাজমুল হোসেন। তাদের জায়গা দিতে সরে দাঁড়াবেন ইমরুল কায়েস, জহুরুল ইসলাম, আলাউদ্দিন বাবু, তাসামুল হক ও আল-আমিন। আর তৃতীয় ওয়ানডেতে ডলারের বদলে খেলবেন শফিউল ইসলাম।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেই ১০ জানুয়ারি দ্বিতীয় ও ১৩ জানুয়ারি তৃতীয় ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে।
এছাড়া প্রথম টি-টোয়েন্টি ২১ জানুয়ারির পরিবর্তে হবে ২২ জানুয়ারি, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ২৩ তারিখে একই মাঠে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে খেলবে দল দুটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/২১৫৭ ঘ.
bdnews24