ঢাকা, জানুয়ারি ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কেপটাউনে সিরিজ নির্ধারণী তৃতীয় টেস্টের তৃতীয় দিন প্রথম ইনিংসে ২৩৯ রান করে শ্রীলঙ্কা। এতে ফলোঅনে পড়ে সফরকারীরা। দ্বিতীয় ইনিংসেও স্বস্তি¡তে নেই দলটি। দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৩৮ রান করেছে তারা। ইনিংস পরাজয় এড়াতে এখনো ২০৩ রান প্রয়োজন দলটির।
২ উইকেটে ১৪৯ রান নিয়ে দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। কোনো রান যোগ না করেই দিনের প্রথম ওভারে কুমার সাঙ্গাকারাকে (৩৫) হারায় দলটি। ডেল স্টেইনের বলে হাশিম আমলার হাতে ক্যাচ দেন তিনি।
চতুর্থ উইকেটে থিলান সামারাবীরার (১১) সঙ্গে ৩৫ রানের জুটি গড়ে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করেন মাহেলা জয়াবর্ধনে (৩০)। তবে ৫ রানের ব্যবধানে দুজনই বিদায় নিলে ভীষণ বিপদে পড়ে সফরকারীরা।
এর পর দিনেশ চান্দিমাল (৩৫) ছাড়া আর কোনো ব্যাটসম্যান প্রতিরোধ গড়তে না পারায় ফলোঅন এড়াতে পারেনি শ্রীলঙ্কা। দলের শেষ ছয় ব্যাটসম্যানের মধ্যে কেবল চান্দিমালই দুই অঙ্কের ঘরে পৌঁছান।
দক্ষিণ আফ্রিকার পক্ষে ৩টি করে উইকেট নেন ভারনন ফিল্যান্ডার ও স্টেইন। এ জন্য ফিল্যান্ডার দেন ৪৬ রান। স্টেইন ৫৬।
৩৪১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস খেলতে নামে শ্রীলঙ্কা। দলীয় ১২ রানে অধিনায়ক তিলকারতেœ দিলশান (৫) বিদায় নিলে শুরুতেই হোঁচট খায় সফরকারীরা।
দ্বিতীয় উইকেটে লাহিরু থিরিমানের সঙ্গে ৬৭ রানের জুটি গড়ে (৩০) সাঙ্গাকারা (৩৪) পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করে। তবে দুজনই ত্রিশের কোঠায় গিয়ে চার রানের ব্যবধানে সাজঘরের পথ ধরলে আবারো অস্বস্তি¡তে পড়ে সফরকারীরা।
সাঙ্গাকারার পর একদিনে দুবার আউট হওয়ার অভিজ্ঞতা হয় জয়াবর্ধনেরও (১২)। দলীয় ৯৮ রানে মরনে মরকেলের বলে জ্যাক ক্যালিসের হাতে ধরা পড়েন তিনি।
সামারাবীরা ও অ্যাঞ্জেলো ম্যাথিউস দিনের শেষ সময়টুকু দেখে শুনে খেলেই পার করে দেন। সামারাবীরা ১৯ ও ম্যাথিউস ২৮ রানে ব্যাট করছেন।
তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২১৫৫ ঘ.
bdnews24