২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোহলির জরিমানা

সিডনি টেস্টের দ্বিতীয় দিন বাঁ হাতের মধ্যমা উঁচিয়ে দর্শকদের লক্ষ্য করে অশালীন ইঙ্গিত করায় শাস্তি হিসেবে ম্যাচ ফির পঞ্চাশ শতাংশ জরিমানা দিতে হচ্ছে বিরাট কোহলিকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2012, 03:15 PM

Updated : 24 Aug 2022, 10:30 AM

ঢাকা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিডনি টেস্টের দ্বিতীয় দিন বাঁ হাতের মধ্যমা উঁচিয়ে দর্শকদের লক্ষ্য করে অশালীন ইঙ্গিত করায় শাস্তি হিসেবে ম্যাচ ফির পঞ্চাশ শতাংশ জরিমানা দিতে হচ্ছে বিরাট কোহলিকে। কোহলির আচরণকে দ্বিতীয় পর্যায়ের শৃঙ্খলা ভঙ্গের অপরাধ হিসেবে বিবেচনা করে বৃহস্পতিবার তৃতীয় দিন সকালে এই শাস্তির ঘোষণা দেন ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে। ভারতীয় দলের ম্যানেজার শিবলাল যাদবের সঙ্গে শুনানিতে উপস্থিত ছিলেন কোহলি। সেখানে নিজের অপরাধ স্বীকার করে নেন তিনি। বুধবার সারা দিনে অস্ট্রেলিয়ার মাত্র একটি উইকেট ফেলতে পেরেছিলো ভারত। এক সময় সীমানার কাছে ফিল্ডিং করতে গেলে দর্শকদের কাছ থেকে অশ্লীল মন্তব্য পাওয়ার অভিযোগ করেন কোহলি। টুইটারে তিনি লেখেন, “মানছি যে ক্রিকেটারদের খারাপ আচরণ করা অনুচিৎ। কিন্তু মা ও বোনকে নিয়ে কেউ জঘন্য মন্তব্য করলে কী করণীয় হতে পারে। এত খারাপ কথা আমি জীবনেও শুনিনি।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১১২ঘ.