ঢাকা, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কা দলে জায়গা পেয়েছেন ফাস্ট বোলার নুয়ান কুলাসেকারা। এছাড়াও দলে ফিরছেন লাসিথ মালিঙ্গা, উপুল থারাঙ্গা ও কোসালা কুলাসেকারা।
প্রায় চার মাস পর দলে ফিরলেন কুলাসেকারা। অগাস্টে নিজেদের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলার সময় চোট পান তিনি। আর মালিঙ্গা টেস্ট ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছেন।
এদিকে ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন চানাকা ওয়েলেগেদারা, কৌশল সিলভা, থিলান সামারাবীরা, থারাঙ্গা পারানাভিতানা, দ্বিমুথ করুনারতেœ ও কানিস্কা অ্যালবিতিগালা।
শ্রীলঙ্কা দল: তিলকারতেœ দিলশান (অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথিউস (সহ-অধিনায়ক), উপল থারাঙ্গা, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, দিনেশ চান্দিমাল, কোসালা কুলাসেকারা, থিসারা পেরেরা, লাসিথ মালিঙ্গা, নুয়ান কুলাসেকারা, অজান্থা মেন্ডিস, রঙ্গনা হেরাথ, ধাম্মিকা প্রাসাদ, দিলহারা ফার্নান্দো ও লাহিরু থিরিমান্নে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২১৪০ ঘ.
bdnews24