২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১৩ জানুয়ারি আসছে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল

২৫ দিনের সফরে ১৩ জানুয়ারি বাংলাদেশে আসছে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ জাতীয় ক্রিকেট দলের সঙ্গে সাত ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে তারা। ওই সিরিজকে সামনে রেখে মঙ্গলবার ১৮ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2012, 12:32 PM

Updated : 24 Aug 2022, 10:29 AM

ঢাকা, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ২৫ দিনের সফরে ১৩ জানুয়ারি বাংলাদেশে আসছে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ জাতীয় ক্রিকেট দলের সঙ্গে সাত ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে তারা। ওই সিরিজকে সামনে রেখে মঙ্গলবার ১৮ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজের প্রথম ম্যাচ ২০ জানুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। তার আগে অবশ্য ১৭ জানুয়ারি একই মাঠে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে উভয় দল। চট্টগ্রামেই ২১ ও ২৪ জানুয়ারি পরের দুটি ম্যাচ হবে। এর পর সিলেট বিভাগীয় স্টেডিয়ামে ২৮ জানুয়ারি চতুর্থ ও ৩০ জানুয়ারি পঞ্চম ম্যাচে মাঠে নামবে দল দুটি। ৩ ফেব্র“য়ারি মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ষষ্ঠ ম্যাচ অনুষ্ঠিত হবে। আর ৫ ফেব্র“য়ারি ফতুল্ল¬ার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে হবে শেষ ম্যাচটি। ৬ ফেব্র“য়ারি ইংল্যান্ড দলের দেশে ফিরে যাওয়ার কথা রয়েছে। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: সৌম্য সরকার, আসলাম হোসেন, আল আমিন, মোসাদ্দেক হোসেন, রুবেল হোসেন নুরুজ্জামান, আসিফ আহমেদ, আবু জায়েদ চৌধুরী, তসকিন আহমেদ, দেওয়ান সাব্বির, নাসুম আহমেদ, নাঈম ইসলাম, নূর হোসেন, জাকারিয়া মাসুদ, কাজী নুরুল হাসান, লিটন কুমার দাস, আনামুল হক, সালমান হোসেন ও তৌহিদ তারেক খান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/১৮১৫ ঘ.