ঢাকা, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কেপটাউনে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টেস্টের দক্ষিণ আফ্রিকা দল থেকে বাদ পড়েছেন অ্যাশওয়েল প্রিন্স। তার জায়গায় খেলবেন অ্যালভিরো পিটারসেন।
তবে পিটারসেন ইনিংস উদ্বোধন করবেন নাকি প্রিন্সের জায়গায় ছয় নম্বরে মাঠে নামবেন তা এখনো ঠিক হয়নি।
এদিকে পাকিস্তান ও ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার সর্বশেষ দুইটি টেস্ট সিরিজে কোনো অর্ধশতক পাননি প্রিন্স। এছাড়া এই গ্রীষ্মে শেষ তিনটি টেস্টে তার মোট রান মাত্র ১০৯। যদিও জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি অর্ধশতক পেয়েছিলেন তিনি কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুই টেস্টে তার রান, ৩৯, ১১ ও ৭।
খেলা শুরু হবে ৩ জানুয়ারি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২১২০ ঘ.
bdnews24