২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে পারছেন না ভিলিয়ার্স

ছুরি-কাঁচির নিচে যেতে হচ্ছে দক্ষিণ আফ্রিকার সীমিত ওভারের দলের অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সকে। তাই খেলতে পারছেন না অস্ট্রেলিয়ার বিপক্ষে একদিনের ও টি-টোয়েন্টি সিরিজে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2011, 07:29 AM

Updated : 24 Aug 2022, 04:26 PM

ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ছুরি-কাঁচির নিচে যেতে হচ্ছে দক্ষিণ আফ্রিকার সীমিত ওভারের দলের অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সকে। তাই খেলতে পারছেন না অস্ট্রেলিয়ার বিপক্ষে একদিনের ও টি-টোয়েন্টি সিরিজে। ভারতে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে খেলার সময় বাঁ হাতের আঙ্গুল ভেঙ্গে যায় তার। ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ) বৃহস্পতিবার জানায়, এ জন্য চার থেকে ছয় সপ্তাহ তাকে দর্শক হয়ে থাকতে হবে। দলের ম্যানেজার মোহম্মদ মুসাজি এক বিবৃতিতে জানান, "ভিলিয়ার্সের আঙ্গুল ভেঙ্গে গেছে বলে অস্ত্রোপচার করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক।" দক্ষিণ আফ্রিকা সফরে দু'টো টি-টোয়েন্টি ও তিনটি একদিনের ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি হবে ১৩ অক্টোবর, কেপ টাউনে। এরপর শুরু হবে একদিনের সিরিজ। শেষ খেলাটি হবে ডারবানে ২৮ অক্টোবর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৩১৭ ঘ.