২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ সাউথ ওয়েলসের নাটকীয় জয়

চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির গ্র"প পর্যায়ের খেলায় বুধবার নিউ সাউথ ওয়েলস সুপার ওভারে নাটকীয়ভাবে হারিয়েছে ত্রিনিদাদ ও টোবাগোকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2011, 03:42 PM

Updated : 24 Aug 2022, 04:24 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির গ্র"প পর্যায়ের খেলায় বুধবার নিউ সাউথ ওয়েলস সুপার ওভারে নাটকীয়ভাবে হারিয়েছে ত্রিনিদাদ ও টোবাগোকে। নিউ সাউথ ওয়েলসের এটি প্রথম জয়। নিজেদের প্রথম খেলায় কেপ কোবরাসের কাছে ৭ উইকেটে হেরেছিলো তারা। অন্যদিকে ত্রিনিদাদের এটা টানা দ্বিতীয় হার। এর আগে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে ১ উইকেটে হেরে যায় ওয়েস্ট ইন্ডিজের দলটি। নির্ধারিত ২০ ওভারে দু দলই ১৩৯ রান করে। তাই ফলাফলের জন্য সুপার ওভারের প্রয়োজন হয়। ১৯ ওভার শেষে নিউ সাউথ ওয়েলসের রান ছিল ১২৩। জিততে হলে শেষ ওভারে প্রয়োজন ১৭ রান। শেষ ওভারে বল করতে আসেন রবি রামপাল। দলকে জয় এনে দিতে না পারলেও ৩টি চার মেরে ম্যাচ টাই করেন মোইজেস হেনরিকস ও প্যাট কামিন্স। সুপার ওভারেও নিউ সাউথ ওয়েলসের হয়ে ব্যাট হাতে নামেন হেনরিকস। সঙ্গে ছিলেন ডেভিড ওয়ার্নার। বোলার সেই রামপাল। শেষ চার বলে চারটি বাউন্ডারি মেরে হেনরিকস এবার তুলে নেন ১৮ রান। জবাবে ত্রিনিদাদের পক্ষে ব্যাট হাতে নামেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান লেন্ডল সিমন্স ও অ্যাড্রিয়ান বারাথ। বোলার ছিলেন বাঁহাতি স্পিনার স্টিভ ও'কিফি। একটি করে ছক্কা ও চার মেরে ত্রিনিদাদকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন সিমন্স। জয়ের জন্য শেষ বলে প্রয়োজন ছিল ৪ রান। কিন্তু লং অফে দাঁড়ানো ওয়ার্নারের হাতে সিমন্স ধরা পড়লে নাটকীয়ভাবে জিতে যায় অস্ট্রেলিয়ার দল নিউ সাউথ ওয়েলস। ব্যাট হাতে প্রথমে দলকে হার থেকে রক্ষা এবং পরে সুপার ওভারে জয় এনে দেয়ার সুবাদে ম্যাচ সেরার পুরস্কার উঠেছে হেনরিকসের হাতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১৩৭ঘ.