২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের টিকেটের মূল্য ঘোষণা

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের টিকেটের মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2011, 04:06 PM

Updated : 24 Aug 2022, 04:03 PM

ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের টিকেটের মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি-টোয়েন্টি ও একদিনের খেলার জন্য পূর্ব গ্যালারির টিকেটের মূল্য ৫০, উত্তর ও দক্ষিণ গ্যালারির ১০০, শহীদ মোস্তাক ও শহীদ জুয়েল স্ট্যান্ডের মূল্য ২০০, আন্তর্জাতিক গ্যালারির ৩০০, ভিআইপি গ্র্যান্ড স্ট্যান্ডের ১ হাজার, বিসিবি হসপিটালিটি বক্সের ৩ হাজার ও গ্র্যান্ড স্ট্যান্ড হসপিটালিটি বক্সের মূল্য ৫ হাজার টাকা ধরা হয়েছে। টেস্টের জন্য পূর্ব গ্যালারির টিকেটের মূল্য ২০, উত্তর ও দক্ষিণ গ্যালারির ৩০, শহীদ মোস্তাক ও শহীদ জুয়েল স্ট্যান্ডের ৫০, আন্তর্জাতিক গ্যালারির ৭৫, ভিআইপি গ্র্যান্ড স্ট্যান্ডের ৫০০, বিসিবি হসপিটালিটি বক্সের ২ হাজার ও গ্র্যান্ড স্ট্যান্ড হসপিটালিটি বক্সের মূল্য ৩ হাজার টাকা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় একদিনের খেলা ও প্রথম টেস্টের জন্যও টিকেটের মূল্য একই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএআর/২২০০ঘ.