২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের বড় জয়

জিম্বাবুয়েকে প্রথম টি-টোয়েন্টি খেলায় ৮৫ রানে হারিয়েছে পাকিস্তান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2011, 03:14 PM

Updated : 24 Aug 2022, 03:59 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জিম্বাবুয়েকে প্রথম টি-টোয়েন্টি খেলায় ৮৫ রানে হারিয়েছে পাকিস্তান। হারারে স্পোর্টস ক্লাব মাঠে শুক্রবার টস জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠায় জিম্বাবুয়ে। ব্যাটিংয়ে নেমে পাকিস্তান ৪ উইকেটে রান করে ১৯৮। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৫ ওভার ২ বলে ১১৩ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ের পালা। রান তাড়া করতে নেমে কখনোই পাল্লা দিয়ে এগোতে পারেনি জিম্বাবুয়ে। বরং উইকেট হারাতে থাকে নিয়মিত বিরতিতে। দলের পক্ষে সবচেয়ে বেশি ৩০ রান করেন চার্লস কভেন্ট্রি। আর চামু চিভাভা করেন ২৮। এছাড়া আর কোনো ব্যাটসম্যান মোটেও সুবিধা করতে পারেননি। সাত ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরেই পৌঁছাতে পারেননি। পাকিস্তানের পক্ষে মোহাম্মদ হাফিজ ৪ উইকেট নেন ১০ রানে। এর আগে পাকিস্তানকে শুরুতেই বড় স্কোরের ভিত্তি গড়ে দেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ ও আসাদ শফিক। দলীয় ৭৪ রানের মাথায় প্রথম ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার আগে মাত্র ২৩ বলে ছয়টি চার ও একটি ছক্কার সাহায্যে ৩৮ রান করেন আসাদ। আর মোহাম্মদ হাফিজ বিদায় নেন ৭১ রান করে। তার ৪৮ বলের ইনিংসে চার রয়েছে ছয়টি ও ছক্কা তিনটি। এছাড়া রমিজ রাজা করেন ২৩। শেষ পর্যন্ত উমর আকমল ২২ ও সোহেল তানভির ১৭ রানে অপরাজিত থাকেন। জিম্বাবুয়ের বোলারদের মধ্যে একটি করে উইকেট নেন চামু চিভাভা, কাইল জার্ভিস ও রে প্রাইস। এ জন্য চিভাভা রান দেন ১৭। জার্ভিস দেন ৩০ ও প্রাইস ৩৫। দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টি হবে রোববার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/২১০৮ ঘ.