২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হতাশা ভর করেছে ক্যাটিচের ওপর

অস্ট্রেলিয়া দল থেকে বাদ পড়া উদ্বোধনী ব্যাটসম্যান সাইমন ক্যাটিচ মনে করছেন, তিনি আর কখনো দলে ফিরতে পারবেন না। তার আশঙ্কা ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) নির্বাচকরা আর কখনোই তাকে দলে ডাকবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2011, 01:26 PM

Updated : 24 Aug 2022, 03:59 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অস্ট্রেলিয়া দল থেকে বাদ পড়া উদ্বোধনী ব্যাটসম্যান সাইমন ক্যাটিচ মনে করছেন, তিনি আর কখনো দলে ফিরতে পারবেন না। তার আশঙ্কা ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) নির্বাচকরা আর কখনোই তাকে দলে ডাকবে না। দলের অন্যতম সফল ব্যাটসম্যান হওয়ার পরও এ বছরের শুরুতে সিএ'র চুক্তিবদ্ধ খেলোয়াড়ের তালিকা থেকে বাদ পড়েন ক্যাটিচ। এরপর আর দলে সুযোগ পাননি এই বাঁহাতি ব্যাটসম্যান। তাই ফক্স স্পোর্টসকে হতাশ হয়ে তিনি বলেন, "দায়িত্বে যে-ই থাকুক না কেন, মনে হয় না আমার ভাগ্যের কোনো পরিবর্তন হবে।" "এ ব্যাপারে আসলে আমার কিছু করার নেই। তবে আমাকে এই মৌসুমে নিউ সাউথ ওয়েলসের হয়ে ভালো খেলতেই হবে। এখন আমার পুরো মনোযোগ সেদিকেই," বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/টিআর/১৯১৪ ঘ.