২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'এতো উইকেট হারানো ঠিক হয়নি'

বিসিবি কাপের প্রথম খেলায় ছোট লক্ষ্য তাড়া করতে গিয়ে বাংলাদেশ দলের ৪ উইকেট হারানো ঠিক হয়নি বলে মনে করেন জাতীয় দলের কোচ স্টুয়ার্ট ল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2011, 02:41 PM

Updated : 24 Aug 2022, 03:57 PM

ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিসিবি কাপের প্রথম খেলায় ছোট লক্ষ্য তাড়া করতে গিয়ে বাংলাদেশ দলের ৪ উইকেট হারানো ঠিক হয়নি বলে মনে করেন জাতীয় দলের কোচ স্টুয়ার্ট ল। খেলা শেষে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "আমাদের বোলাররা খুব ভালো বল করেছেন। বিশেষ করে, রুবেল হোসেন জিম্বাবুয়ের ফর্ম এখানেও ধরে রেখেছেন।" বাংলাদেশ দল এখনো পুনগর্ঠনের পথে আছে বলে মনে করেন ল। তিনি বলেন, "আমরা সবে শুরু করেছি। এখনো নিজেদের মধ্যে জানাশোনার কাজ চলছে।" দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলার আগে আরো প্রস্তুতি ম্যাচ খেলতে চান ল। তিনি বলেন, বোর্ড বিদেশি দলকে আনার চেষ্টা করেছিল। কিন্তু দুর্ভাগ্য, দলগুলো ব্যস্ত থাকায় তাদের আনা সম্ভব হচ্ছে না।" বিসিবি কাপ আয়োজনের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) সাধুবাদ জানিয়ে তিনি বলেন, "প্রতিযোগিতাটি আমাদের প্রস্তুতিতে কাজে লাগবে।" জাতীয় ক্রিকেট একাডেমি ও বাংলাদেশ দলের ব্যাটসম্যানদের বেশ ভুগতে হলেও উইকেটের কোনো দোষ দেখছেন না ল। তিনি বলেন, "উইকেটে পেস ও বাউন্স ছিল। বোলাররা দ্রুত উইকেট বুঝে নিয়ে সে অনুযায়ী বল করেছেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২০২৯ ঘ.