২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অপসারণ নয়, সাদের চুক্তির মেয়াদ শেষ: বিসিবি

জাতীয় দলের ম্যানেজারের পদ থেকে তানজীব আহসান সাদকে অপরাসারণ করা হয়নি, তার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2011, 02:49 PM

Updated : 24 Aug 2022, 03:55 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় দলের ম্যানেজারের পদ থেকে তানজীব আহসান সাদকে অপরাসারণ করা হয়নি, তার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি এক বিবৃতিতে বুধবার জানায়, জাতীয় দলের ম্যানেজার পদের জন্য শিগগির নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হবে। বিবৃতিতে আরো বলা হয়, জাতীয় দলের সাবেক ক্রিকেটার সাদের সঙ্গে বোর্ডের চুক্তির মেয়াদ ছিল জিম্বাবুয়ে সফর পর্যন্ত। সফর শেষ হওয়ার পর চুক্তি নবায়ন করা হয়নি। এর আগে বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হয়, ৫ সেপ্টেম্বর বোর্ডের সভায় জাতীয় দলের ম্যানেজার পদ থেকে সাদকে 'সরিয়ে' দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। এর ব্যাখ্যা দিতে গিয়ে বিবৃতিতে জানানো হয়, সাদকে 'সরিয়ে' দেয়া হয়নি, চুক্তির মেয়াদ শেষ হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৭২৪ ঘ.