২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গলের পিচ নিয়ে আইসিসির তদন্ত

গলের ধুলিময় ও অনুপযুক্ত পিচ নিয়ে তদন্তের ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2011, 02:00 PM

Updated : 24 Aug 2022, 03:54 PM

ঢাকা, সেপ্টেম্বর ৬ (বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম) - গলের ধুলিময় ও অনুপযুক্ত পিচ নিয়ে তদন্তের ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আইসিসি জানিয়েছে, গল টেস্টের পিচকে 'খারাপ পিচ' বলে বর্ণনা দিয়েছেন ওই খেলার ম্যাচ রেফারি ক্রিস ব্রড। আইসিসির মহাব্যবস্থাপক (ক্রিকেট) ডেভিড রিচার্ডসন ও প্রধান ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে এই সম্পর্কিত যাবতীয় প্রমাণপত্র দেখবেন। ওই ম্যাচের ভিডিও ফুটেজও তারা দেখবেন। সেই সঙ্গে স্বাগতিক দেশের ক্রিকেট বোর্ডের যুক্তিও তারা শুনবেন। সব কিছু নিয়ে আলাপ-আলোচনার পরই তারা এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। গল আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টটি হয় (৩১ অগাস্ট থেকে ৩ সেপ্টেম্বর)। খেলায় ১২৫ রানে জেতে অস্ট্রেলিয়া। ওই ম্যাচে ৪০ উইকেটের বিনিময়ে হয় ৮৪১ রান। খেলা হয় ২৮৯ ওভার ৫ বল। ২০০৬ সাল থেকে ক্রিকেটের তিন ধরণের ফরমেটেই আইসিসির 'পিচ অ্যান্ড আউটফিল্ড মনিটরিং'র ব্যবস্থা কর্যকর করা হয়েছে। ম্যাচ রেফারি ব্রড পিচের অবস্থা নিয়ে তার মতামত আইসিসিকে এরই মধ্যে জানিয়ে দিয়েছে। আইসিসি ব্রডের প্রতিবেদনের এইটি কপি শ্রীলঙ্কা ক্রিকেটকে (এসএলসি) পাঠিয়েছে এবং ১৪ দিনের মধ্যে তার জবাব দেয়ার অনুরোধ করেছে। বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএনএম/১৭৩৫ ঘ.