ঢাকা, সেপ্টেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অস্ট্রেলিয়ার জয়ের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছেন মাহেলা জয়াবর্ধনে ও অ্যাঞ্জেলো ম্যাথিউস। ষষ্ঠ উইকেটে তাদের অবিচ্ছিন্ন শতরানের জুটি খেলায় ফিরিয়েছে শ্রীলঙ্কাকে।
গল টেস্টের চতুর্থ দিন শনিবার মধ্যাহ্ন-বিরতিতে যাওয়ার সময় দ্বিতীয় পালায় শ্রীলঙ্কার সংগ্রহ ৫ উইকেটে ১৮৭ রান। চতুর্থ দিনের প্রথম সেশনে কোনো উইকেট না হারিয়ে ৬৭ রান তুলে স্বাগতিকরা।
এক প্রান্তে জয়াবর্ধনে ৯০ ও অন্য প্রান্তে ম্যাথিউস ৬৬ রানে ব্যাট করছেন। দুজন ষষ্ঠ উইকেটে এ পর্যন্ত ১১৯ রান যোগ করেছেন। জয়ের জন্য এখনো স্বাগতিকদের প্রয়োজন আরো ১৯২ রান। হাতে আছে ৫ উইকেট।
অস্ট্রেলিয়ার প্রথম পালার ২৭৩ রানের জবাবে শ্রীলঙ্কা করে ১০৫। দ্বিতীয় পালায় অস্ট্রেলিয়া করে ২১০। ফলে তারা এগিয়ে যায় ৩৭৮ রানে।
৫ উইকেটে ১২০ রান নিয়ে চতুর্থ দিন শুরু করে শ্রীলঙ্কা। এর আগে শুক্রবার তৃতীয় দিন জয়ের লক্ষ্য ৩৭৯ রান তারা করতে নেমে ৬৮ রান তুলতেই ৫ উইকেট তারা।
চার নম্বর ব্যাটসম্যান হিসেবে খেলতে নেমে জয়াবর্ধনে এখনো দলকে টানছেন। তিনি তার ২১৫ বলের ইনিংসটি সাজান ১২টি চার ও ১টি ছয় দিয়ে। তার সঙ্গী ম্যাথিউসের ১৩৭ বলের ইনিংসে চার রয়েছে আটটি।
অস্ট্রেলিয়ার পক্ষে রায়ান হ্যারিস ৩ উইকেট নেন ৩০ রানে।
তিন টেস্টের সিরিজের দ্বিতীয়টি শুরু হবে ৮ সেপ্টেম্বর পাল্লেকেলেতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৩২০ ঘ.
bdnews24