২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডকে পরীক্ষা দিতে হবে: সোয়ান

ভারতের বিপক্ষে একদিনের সিরিজে ইংল্যান্ডকে বড় ধরনের পরীক্ষা দিতে হবে বলে মনে করছেন অফ-স্পিনার গ্রায়েম সোয়ান। যদিও চার টেস্টের সিরিজ ইংল্যান্ড জিতে নিয়েছে ৪-০ ব্যবধানে। জিতেছে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2011, 04:34 PM

Updated : 24 Aug 2022, 03:52 PM

ঢাকা, সেপ্টেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতের বিপক্ষে একদিনের সিরিজে ইংল্যান্ডকে বড় ধরনের পরীক্ষা দিতে হবে বলে মনে করছেন অফ-স্পিনার গ্রায়েম সোয়ান। যদিও চার টেস্টের সিরিজ ইংল্যান্ড জিতে নিয়েছে ৪-০ ব্যবধানে। জিতেছে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচও। পাঁচ ম্যাচের একদিনের সিরিজের প্রথমটি হবে শনিবার ডারহামের চেস্টার লি স্ট্রিটে। অফ-স্পিনার বলছেন, টেস্ট সিরিজের আধিপত্য একদিনের সিরিজেও ধরে রাখতে চান তারা। "এই সিরিজটি হবে আমাদের জন্য বড় পরীক্ষা," বলেন তিনি, "চেনা পরিবেশ বলে জেতার ব্যাপারে আমরা আশাবাদী।" আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টেস্ট র‌্যাঙ্কিংয়ে ভারতকে হটিয়ে এরই মধ্যে শীর্ষে পৌঁছে গেছে ইংল্যান্ড। একদিনের র‌্যাঙ্কিংয়ে দলটি আছে পঞ্চম স্থানে। ভারতের বিপক্ষে সিরিজ জিতলে র‌্যাঙ্কিংয়ে তারা কিছুটা এগিয়ে যাবে। গত কয়েক বছর টেস্টে খুবই ভালো খেলছে ইংল্যান্ড। কিন্তু তারা তা মেলে ধরতে পারছে না একদিনের খেলায়। এ প্রসঙ্গে সোয়ান বলেন, "এই বিষয়টির ওপর আমাদের নজর দেয়া দরকার।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/২০৫৫ ঘ.