ঢাকা, সেপ্টেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টেস্ট র্যাঙ্কিংয়ে ভারতকে সরিয়ে শীর্ষ স্থান দখলের পর একদিনের র্যাঙ্কিংয়েও উন্নতি ঘটাতে চাইছে ইংল্যান্ড। একই লক্ষ্য নিয়ে মাঠে নামতে চাইছে ভারতও।
পাঁচ ম্যাচের একদিনের সিরিজের প্রথমটি হবে ডারহামের চেস্টার লি স্ট্রিটে শনিবার।
চার টেস্টের সিরিজের সব খেলায় ভারতকে হারিয়ে ৩২ বছরের মধ্যে প্রথমবারের মতো র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে যায় ইংল্যান্ড।
সিরিজের প্রত্যেকটি খেলায় জিতলেও শীর্ষ স্থান থেকে অস্ট্রেলিয়াকে হটানো সম্ভব হবে না ইংল্যান্ডের পক্ষে। তবে দুই ধাপ এগিয়ে দক্ষিণ আফ্রিকা ও ভারতকে পেছনে ফেলে উঠে যাবে তৃতীয় স্থানে। বর্তমানে ইংল্যান্ড রয়েছে পঞ্চমে।
শ্রীলঙ্কাকে হটিয়ে দ্বিতীয় স্থান দখলের সম্ভাবনা ভারতেরও আছে। তবে এ জন্য ইংল্যান্ডকে হারাতে হবে কমপক্ষে ৪-১ ব্যবধানে।
৩-২ ব্যবধানে সিরিজ জিতলে ভারতের র্যাটিং পয়েন্টের (১১৭) কোনো হেরফের হবে, যা আছে তাই থাকবে। কিন্তু ৩-২ ব্যবধানে হারলে দক্ষিণ আফ্রিকার নিচে চতুর্থ স্থানে নেমে যাবে। এতে ভারতের র্যাটিং পয়েন্ট নেমে যাবে ১১৪-তে। ইংল্যান্ডের বেড়ে দাঁড়াবে ১১০-এ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৭৫৬ ঘ.
bdnews24