ঢাকা, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্পিনারদের অভিজ্ঞতা দলকে গল টেস্টে বাড়তি সুবিধা এনে দেবে বলে করছেন শ্রীলঙ্কার অধিনায়ক তিলকারতেœ দিলশান।
অস্ট্রেলিয়ার স্কোয়াড থাকা স্পিনারদের অভিজ্ঞতার ভাণ্ডার স্বাগতিক দলের স্পিনারদের তুলনায় প্রায় শূন্যের কোঠায়।
বুধবার গলে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া। সিরিজে তিনটি টেস্ট রয়েছে।
প্রথম টেস্টে স্কোয়াডে থাকা তিন স্পিনারের মধ্যে দুজনকে খেলাতে পারে শ্রীলঙ্কা। টি-টোয়েন্টি ও একদিনের ক্রিকেটে ভালো করা অজন্ত মেন্ডিসের চেয়ে রঙ্গনা হেরাথ ও সুরাজ রনদিভ গল টেস্টে খেলার জন্য কিছুটা এগিয়ে। তবে সীমিত ওভারের ক্রিকেটে ভালো করার পর মেন্ডিসকে বাদ দেয়াও কঠিন হবে।
অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউজ হাঁটুর চোটের কারণে সেভাবে বল করতে পারছেন না। তার খেলা নিয়ে কিছুটা সংশয় তৈরি হয়েছে।
১৯৯৯ সালে গলেই অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল হেরাথের। এই পিচে তার এবং রনদিভ অনেক ম্যাচে খেলেছেন। অন্য দিকে এই সফরে দলে নেয়ার আগে শ্রীলঙ্কার মাটিতে অস্ট্রেলিয়ার দুই স্পিনার মাইকেল বীয়ার ও নাথান লিয়নের পাও পড়েনি।
দিলশান বলেন, "অবশ্যই স্পিনারদের অভিজ্ঞতা আমাদের বাড়তি সুবিধা এনে দেবে। এখানে প্রস্তুতি ম্যাচ ও ক্লাব ক্রিকেট ম্যাচে আমাদের বোলাররা অনেক বল করে। তারা জানে এখানে বাতাস ও উইকেটের সঙ্গে কী করে মানিয়ে নিতে হয়। তবে এটাকে আমি ছোট একটা সুবিধা হিসেবেই দেখছি।"
তিনি বলেন, "বীয়ার ও লিয়ন প্রস্তুতি ম্যাচে ভালো করেছেন। ম্যাচের নিয়ন্ত্রণ আমাদের হাতে রাখতে ভালো ব্যাট করতে হবে। গত সিরিজেও এখানে আমরা এশিয়ার অন্যতম সেরা স্পিনার হরভজন সিংয়ের বিপক্ষে খেলেছি। আমি মনে করে ব্যাটসম্যানরা তাদের স্পিনারদের বিপক্ষে ভালো করবে।"
প্রস্তুতি ম্যাচে বোর্ড একাদশকে নেতৃত্ব দেয়া শ্রীলঙ্কার সহ-অধিনায়ক ম্যাথিউসের খেলা নিয়ে দিলশান বলেন, "তিনি প্রতি ইনিংসে ১০ থেকে ১৫ ওভারের বেশি বল করতে পারবেন না। দীর্ঘ স্পেলে নয় তিন ওভারের স্পেলে তিনি বল করতে পারেন। তিনি একজন ভালো ব্যাটসম্যান। কয়েক বছর ধরে সাত নম্বরে ব্যাট করছেন তিনি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৮৪৬ ঘ.
bdnews24