২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দি-পাক্ষিক সফর নিয়ে আশাবাদী পিসিবি

ভারতের সঙ্গে দ্বি-পাক্ষিক সিরিজ আয়োজন নিয়ে আশা প্রকাশ করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ইজাজ বাট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2011, 11:42 AM

Updated : 24 Aug 2022, 03:51 PM

ঢাকা, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতের সঙ্গে দ্বি-পাক্ষিক সিরিজ আয়োজন নিয়ে আশা প্রকাশ করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ইজাজ বাট। স¤প্রতি ভারত সফর করেন ইজাজ। সফরকালে তিনি ভারতের ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। পরে এক্সপ্রেস ট্রিবিউনকে তিনি বলেন, "ভারতীয় বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে আমি আলোচনা করেছি। দুই দেশেরই কর্মকর্তারা দ্বি-পাক্ষিক সিরিজ চালু করার ব্যাপারে আগ্রহী।" ক্রিকেট-ভক্তরা অচিরেই ভালো খবর শুনতে পাবেন বলে আশা প্রকাশ করে ইজাজ বলেন, "আমরা এখন সিরিজ আয়োজনের শর্ত নিয়ে আলোচনা করছি।" দ্বি-পাক্ষিক সিরিজ নিরপেক্ষ মাঠে আয়োজন করা হতে পারে বলে যে খবর প্রচার মাধ্যমে প্রচার করা হচ্ছে তাকে তিনি কল্পনা-প্রসুত বলে অভিহিত করেন। তিনি বলেন, "আমরা এখনো বিভিন্ন বিষয় চূড়ান্ত করার পর্যায়ে রয়েছি। তাই এখনই খেলার জায়গা সম্পর্কে মন্তব্য করা কল্পনা-প্রসুত ছাড়া আর কিছুই নয়।" ২০০৮ সালের মুম্বাই হামলার পর দেশ দু'টির মধ্যে দ্বি-পাক্ষিক সম্পর্ক তিক্ত হয়ে পড়ে। ২৬ নভেম্বরের ওই হামলায় নিহত হয় ১৬০ জনেরও বেশি ব্যক্তি। বিভিন্ন প্রতিযোগিতায় ভারত ও পাকিস্তান পরস্পরের বিপক্ষে খেলেছে। কিন্তু দ্বি-পাক্ষিক সফর থেকে বঞ্চিত হচ্ছেন ভক্তরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৭৩১ ঘ.