২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমি উপেক্ষিত: ফয়সাল

ভালো খেলার পরও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাকে উপেক্ষা করছে বলে অভিযোগ করেছেন ফয়সাল ইকবাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2011, 11:56 AM

Updated : 24 Aug 2022, 03:50 PM

ঢাকা, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভালো খেলার পরও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাকে উপেক্ষা করছে বলে অভিযোগ করেছেন ফয়সাল ইকবাল। তিনি বলেন, "আমি পিসিবির দ্বিমুখী নীতির শিকার। বছরের পর বছর ধরে আমি ভুগছি। তবে এবার মুখ খোলার সিদ্ধান্ত নিয়েছি।" পাকপ্যাশন ডটনেটকে এই ব্যাটসম্যান আরো বলেন, "দুই তিন বছর ভালো খেলেই অনেকের জাতীয় দলে জায়গা হয় কিন্তু বছরের পর বছর ধরে ঘরোয়া ক্রিকেটে ভালো খেললেও আমার জায়গা হয় না।" এ সময় ফয়সাল নির্দিষ্ট করে কারো নাম না বললেও বোর্ড কর্মকর্তাদের দিকেই আঙ্গুল তুলেছেন। তবে বোর্ডের এমন আচরণের কারণ তিনি জানেন না বলেই জানান ২৯ বছর বয়সী ফয়সাল। তিনি বলেন, "নির্বাচক ও পিসিবির প্রধান কর্তারা অভিযোগ করেন, আমি কাজের ব্যাপারে মনযোগী নই। তবে কেউ কখনো বলেননি আমার খেলায় গলদ কোথায়। আমি ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্স করেছি কিন্তু আমাকে এমনকি এবার জাতীয় ক্রিকেট একাডেমিতে (এনসিএ) পর্যন্ত ডাকা হয়নি।" "পিসিবি বা এনসিএ কখনো ভাবেনি আমাকে কী করে সঠিকভাবে ব্যবহার করা যায়। আমার উন্নতির জন্য তারা কখনোই কোনো পরিকল্পনা নেয়নি। আমাকে পথ দেখানো বা আমার ভুল বের করতে কখনোই সহায়তা করেনি। নিজের ভিডিও দেখে এ কাজগুলো আমাকেই করতে হয়েছে," হতাশ ফয়সাল যোগ করেন। তবে ফয়সাল আশা করছেন দ্রুতই তিনি নির্বাচকদের মনযোগ আকর্ষণ করতে সক্ষম হবেন। দেশের হয়ে ২৬টি টেস্ট ও ১৮টি একদিনের ম্যাচ খেললেও কখনোই টানা দুই- থেকে তিনটি ম্যাচের বেশি খেলতে পারেননি ফয়সাল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/১৭৩৬ ঘ.