২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন চেহারায় ওয়েস্ট ইন্ডিজ

ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য বলতে গেলে নতুন দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2011, 11:00 AM

Updated : 24 Aug 2022, 03:49 PM

ঢাকা, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য বলতে গেলে নতুন দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। জায়গা পেতে পারতেন, এমন সাতজন খেলোয়াড়কে দলে রাখা হয়নি। আর প্রথমবারের মতো ডাক পেয়েছেন চারজন। দলে নেই উদ্বোধনী ব্যাটসম্যান ক্রিস গেইল, কিয়েরন পোলার্ড, ডোয়াইন ব্র্যাভো, ড্যারেন ব্র্যাভো, লেল্ডল সিমন্স, আড্রিয়ান বারাথ ও রবি রামপল। ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতায় অংশ না নেয়ায় প্রথম তিনজনকে এ বছরের শুরু থেকে টি-টোয়েন্টি দলে হচ্ছে না। চ্যাম্পিয়ন্স লিগে ত্রিনিদাদ ও টোবাগোর হয়ে খেলার জন্য দলে নেই শেষের চারজন। দলের নেতৃত্ব দিবেন ড্যারেন সামি। বাংলাদেশ ও ভারত সফরেও দলের নেতৃত্ব দেবেন তিনি। ১৪ সদস্যের দলে ফিরেছেন ডোয়াইন স্মিথ। শেষবারের মাঠে নেমেছিলেন তিনি ২০১০ সালের শুরুতে জিম্বাবুয়ের বিপক্ষে। এছাড়া নতুন চার মুখ হলেন মাইলেস বাসকম্ব, জনসন চার্লস, নক্রমা বুনের ও ডারউন ক্রিস্টিয়ান। তাদের মধ্যে প্রথম দুজন ব্যাটসম্যান। বুনের অলরাউন্ডার ও ক্রিস্টিয়ান উইকেটরক্ষক। ওয়েস্ট ইন্ডিজ 'এ' দলের হয়ে ভালো খেলার পুরস্কার হিসেবে দলে জায়গা পেয়েছেন বাসকম্ব ও চার্লস, দু'জনই। খেলা হবে ২৩ ও ২৫ সেপ্টেম্বর ওভালে। দল: ড্যারেন সামি (অধিনায়ক), ক্রিস্টোফার বার্নওয়েল, মাইলেস বাসকম্ব, দেবেন্দ্র বিশু, নক্রুমা বুনের, জনসন চার্লস, ডারউন ক্রিস্টিয়ান (উইকেটরক্ষক), ফিদেল এডোয়ার্ডস, ডেনজা হেয়াট, অ্যাশলে নার্স, আন্দ্রে রাসেল, মারলন স্যামুয়েলস, ক্রিসমার স্যান্টোকি ও ডোয়াইন স্মিথ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৬৫৪ ঘ.