ঢাকা, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার নিকোলা ব্রাউন।
মেয়েদের ক্রিকেটের এই তারকা বিদায়ের পর বলেন, "এটা খুব কঠিন একটা সিদ্ধান্ত ছিল। কিন্তু আমি মনে করি, সরে দাঁড়ানোর এটাই সেরা সময়।"
২৭ বছর বয়সী ব্রাউন বলেন, "যখন ফিরে তাকালে দেখি প্রাপ্তি কম নয়। অনেক কিছুই পেয়েছি। মনে রাখার মতো স্মৃতি কম নয়।"
তিনি বলেন, "ক্রিকেট এখনো আমার টান গাঢ়। নিউজিল্যান্ডে মেয়েদের ক্রিকেটকে এগিয়ে নেয়ার জন্য কাজ করে যেতে চাই। নিজেদের লক্ষ্যে পৌঁছতে অন্যদের সহায়তা করার ব্যাপার নিয়ে গভীরভাবে ভাবছি আমি।"
২০০২ সালে দেশের পক্ষে অভিষেক ব্রাউনের। দেশের হয়ে ২টি টেস্ট, ১০৮টি একদিনের ম্যাচ ও ৩৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেন তিনি।
টি-টোয়েন্টিতে দেশের পক্ষে সবচেয়ে বেশি উইকেট নেয়ার রেকর্ড তার। ৩৪ ম্যাচে ৩৩ উইকেট নেয়ার পাশাপাশি এই ফরম্যাটে ব্যাট হাতেও দারুণ কিছু ইনিংস রয়েছে তার। ২০১০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন তিনি।
একদিনের ক্রিকেটে নেন ৭৭ উইকেট। সেই সঙ্গে করেন ১৭৪৫ রান।
নিউজিল্যান্ডের মেয়েদের দলের কোচ গ্যারি স্টিড বলেন, "ব্রাউন নিজেকে মেয়েদের ক্রিকেটে শীর্ষ পর্যায়োর বোলাদের পর্যায়ে নিয়ে গেছেন। অন্য খেলোয়াড়দের জন্য তিনি একজন সত্যিকারের আদর্শ। তিনি একজন পেশদার অ্যাথলেট।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম
bdnews24